এপ্রিলের পর দাম বেড়েছে ৩৫ বারের বেশি, দেখে নিন আজ বিভিন্ন শহরে তেলের দাম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এপ্রিলের পর দাম বেড়েছে ৩৫ বারের বেশি, ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকে দেশে পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে ৩৫ বারের বেশি। তার সাথে কমা বারা করেছে রান্নার গ্যাসের দাম। এই বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছে বিরোধী দলগুলি।

আরও পড়ুনঃ একদিনে লাফিয়ে বাড়লো দৈনিক সংক্রমণ, মৃত্যু ছাড়ালো ৩ হাজারের গণ্ডি

বাদল অধিবেশনের শুরুতে লোকসভা ও রাজ্যসভা উত্তাল হয়েছে এই ইস্যু নিয়ে। তবুও সরকারের দিক থেকে সেভাবে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। দেশের অনেক রাজ্যে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম। ডিজেল ও ৯০ ঘরে পৌঁছে গিয়েছে।

দেখে নিন আজ বিভিন্ন শহরে তেলের দাম
দেখে নিন আজ বিভিন্ন শহরে তেলের দাম

এই অবস্থায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এবার এক নজরে দেখে নিন দেশের বিভিন্ন শহরে পেট্রোল ডিজেলের দামঃ

১) দিল্লি- রাজধানীর বুকে আজ পেট্রোল ১০১.৮৪ টাকা, ও ডিজেল ৮৯.৮৭ টাকায় দাঁড়িয়েছে।
২) মুম্বই – দেশের প্রধান বানিজ্য নগরীতে পেট্রোল ১০৭.৮৩ টাকা,ও ডিজেল ৯৭.৪৫ টাকায় ।
৩) চেন্নাই- এখানে, পেট্রোল ১০২.৪৯ টাকা, ডিজেল ৯৪.৩৯ টাকা,
৪) কলকাতা– সিটি অফ জয় তে পেট্রোল ১০২.০৮ টাকা, ও ডিজেল ৯৩.০২ টাকায় বিকোচ্ছে আজ।
৫) বেঙ্গালুরু- এখানে পেট্রোল ১০৫.২৫ টাকা,ও ডিজেল ৯৫.২৬ টাকা।

এপ্রিলের পর দাম বেড়েছে ৩৫ বারের বেশি, দেখেনিন আজ বিভিন্ন শহরে তেলের দাম

৬) লখনউ- পেট্রোল ৯৮.৬৯ টাকা, ও ডিজেল ৯০.২৬ টাকা।
৭) পটনা- এই মুহূর্তে পটনায় পেট্রোল ১০৪.৫৭ টাকা, ও ডিজেল ৯৫.৮১ টাকাতে বিক্রি হচ্ছে।

এপ্রিলের পর দাম বেড়েছে ৩৫ বারের বেশি, দেখেনিন আজ বিভিন্ন শহরে তেলের দাম
এপ্রিলের পর দাম বেড়েছে ৩৫ বারের বেশি, দেখেনিন আজ বিভিন্ন শহরে তেলের দাম

৮) ভোপাল- পেট্রোল ১১০.২০ টাকা, ও ডিজেল ৯৮.৬৭ টাকা।
৯) জয়পুর- গোলাপি শহরে আজ পেট্রোল ১০৮.৭১ টাকা, ও পৌঁছেছে ডিজেল ৯৯.০২ টাকায়।
১০) গুরুগ্রাম- এখানে পেট্রোল ৯৯.৪৬ টাকা, ও ডিজেল বিকোচ্ছে ৯০.৪৭ টাকায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত