নজরবন্দি ব্যুরো: আজকের দিনে মা লক্ষ্মীর আশীর্বাদে একাধিক রাশি জাতকের জীবনে উন্নতির সম্ভবনা রয়েছে। পাশাপাশি একাধিক রাশির বাড়বে দায়িত্বভার। রাশিচক্র অনুযায়ী দেখে নিন আপনার আজকের রাশিফল।
আরও পড়ুন: Horoscope: সোমে ভবিষ্যতে উন্নতি, জীবনে ফিরবে সৌভাগ্য, জানুন রাশিফল

মেষ: ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। তবে খরচ বৃদ্ধি হতে পারে। সংসারের সুখ শান্তি বজায় থাকবে। আজ সারাদিন সচেতনভাবে চলুন। তবে আর্থিক খরচ খুব বেশি হতে পারে।

বৃষ: চাকরিতে পদোন্নতি ঘটতে পারে। তবে সুখবর হিসেবে বিদেশ যাত্রার যোগ রয়েছে। প্রেমের সম্পর্কে বিবাদ আসতে পারে। শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে।

মিথুন: প্রিয়জনের সঙ্গে দূরত্ব কমবে। তবে শারীরিক দুর্বলতা বাড়তে পারে। ব্যবসায় লাভের আশা নেই বরং মহাজনদের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যার সৃষ্টি হতে পারে।

কর্কট: আপনার বদনাম ছড়াতে পারে। কর্তব্যের দিক থেকে নিজের ভুলগুলোকে শোধরানোর চেষ্টা করুন। কর্মস্থলে চাপ বাড়বে। তবে উন্নতি হওয়ার সম্ভাবনা খুব কম। শারীরিক দুর্বলতা বাড়তে পারে।

সিংহ: চাকরির সম্ভবনা রয়েছে। তবে সারাদিন সাবধানে চলাফেরা করবেন। আজ বড়োসড়ো বিপদ ঘটতে পারে। পারিবারিক বিবাদের জেরে অশান্তি সৃষ্টি হতে পারে। ব্যবসার দিকে মন দিতে হবে। বাবা মায়ের শারীরিক দুর্বলতা সৃষ্টি হতে পারে।

কন্যা: কর্মস্থলে আগের তুলনায় পরিশ্রম আরও বাড়াতে হবে। উন্নতি হতে পারে। ভালো ভালো খবর পেতে পারেন। বাইরের লোকের কাছ থেকে আপনি সাহায্য পাবেন। বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা।

তুলা: আজ সারাদিন খুব উদ্বেগ কাটবে আপনার। চাকরির সম্ভবনা রয়েছে। যদিও তাতে সফলতা পাবেন না। ছোটখাটো বিবাদের সৃষ্টি হতে পারে। পড়াশোনা করার জন্য এটি একটি উপযুক্ত দিন। শরীরের ওপর নজর দিন।

বৃশ্চিক: ব্যবসায় সাফল্য আসতে পারে। শারীরিক দুর্বলতা সৃষ্টি হতে পারে। কর্মস্থলে মন দিন। নানা রকম সমস্যা আর্থিক সংকটে পড়তে পারেন। তবে এদিন আপনার দায়িত্বভার বাড়বে।

ধনু: ভালো খবর আসতে পারে। তবে পারিবারিক বিবাদের সৃষ্টি হতে পারে। স্ত্রীর কারণে আর্থিক চাপে পড়তে পারেন। কর্মস্থলে উন্নতির যোগ রয়েছে। অন্য কোনও মহিলার সংস্পর্শ থেকে দূরে থাকুন।

মকর: অতিরিক্ত খরচ কমানোর চিন্তা করবেন। পরিবারের সুখ সমৃদ্ধি আসবে। বাইরের কোন বিষয়ে গুরুত্ব না দেওয়াই ভালো। এর পাশাপাশি মানসিক চিন্তা বাড়বে। পরিশ্রমে জেরে শারীরিক দুর্বলতা বাড়বে।

কুম্ভ: কর্মক্ষেত্র সম্মানহানির যোগ রয়েছে। যার জন্য আপনি বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক দুর্বলতা বাড়বে। আজ সারা দিন ব্যবসায় বেশি খরচ দেখা যাবে। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে।
মা লক্ষ্মীর আশীর্বাদে এই ৬ রাশির জীবনে উন্নতির সম্ভবনা, দেখে নিন আপনার আজকের রাশিফল

মীন: কর্মস্থলে পরিবর্তন আসতে পারে। যদিও উন্নতির কোন যোগ নেই। ব্যবসায় সমস্যা বাড়তে পারে। তৃতীয় ব্যক্তির প্রভাব পড়বে সম্পর্কের ওপর। সংসারে অশান্তির সম্ভাবনা রয়েছে।



