পুজো আসছে, বাংলা থেকে এবার ফাইবারের দূর্গা পাড়ি দিচ্ছে বিদেশে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজো আসছে, বাংলা থেকে এবার ফাইবারের দূর্গা পাড়ি দিচ্ছে বিদেশে  এবার ফাইবারের দূর্গা পৌঁছে যাবে বিদেশে। এই করোনাকালে গত বছরও দুর্গাপুজোর চাকচিক্য অনেকটাই কমেছিল গোটা শহরে । এই বছরেও বড় করে পুজো করা যাবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন উদ্যোক্তারা। পাশাপাশি কুমোরটুলির মৃৎশিল্পীদেরও মাথায় হাত পড়েছে। তবে এই পরিস্থিতিতে শহর থেকে এই প্রথম বিদেশে পাড়ি দিল দুর্গা মূর্তি।

আরও পড়ুনঃ ফের কাঠগড়ায় ট্যুইটার, অভিযোগ সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর

কুমোরটুলি থেকে সোজা জার্মানির বার্লিন ও আমেরিকার নিউজার্সিতে পাঠানো ফাইবারের দুর্গা মূর্তি।জানা গিয়েছে, মিন্টু পাল নামের এক শিল্পী এই প্রতিমা বানান। তিনি বলেন, প্রতি বছরই তাঁর তৈরি প্রতিমা বিদেশে যায়। এ বছর তিনি দুটো অর্ডার পেয়েছিলেন। আমেরিকার নিউজার্সি ও জার্মানির বার্লিনে । সম্পূর্ণ ফাইবারের তৈরি এই প্রতিমা ভারত থেকে যাবে জাহাজে করে, ফলে প্রায় দুমাস সময় লাগবে। এই ফাইবারের প্রতিমাগুলির দাম দেড় লাখের বেশি বলে জানিয়েছেন তিনি। এবার ফাইবারের দূর্গা পৌঁছে যাবে বিদেশে। এদিকে বিদেশে প্রতিমা গেলেও শহরের পুজো উদ্যোক্তাদের মধ্যে বিশেষ উদ্দীপনা নেই বলে জানা গিয়েছে।

পুজো আসছে, বাংলা থেকে এবার ফাইবারের দূর্গা পাড়ি দিচ্ছে বিদেশে  এই পরিস্থিতিতে শহরের পুজো কমিটি ও সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা নেই বললেই চলে। তবে পেটের দায়ে মৃৎশিল্পীদের আশা -এখনও পুজোর কয়েক মাস দেরি রয়েছে। খুব তাড়াতাড়ি পরিস্থিতি বদলাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর