নজরবন্দি ব্যুরো: নিউজিল্যান্ড ও ইংল্যান্ড জাতীয় দলের মহিলা ফুটবলাররা জানিয়ে দিলেন এবার থেকে তাঁদের দেশের জার্সিতে আর কোনও রকম সাদা শর্টস থাকবে না। পিরিয়ডস চলাকালীন দুশ্চিন্তার কথা মাথায় রেখেই সারা বিশ্বের মহিলা অ্যাথলিটরা সরব হয়েছেন এই ইস্যুতে। ওএবার শামিল লায়োনেস ও ফোর্ড ফুটবল ফার্নসরা।

আগামী জুলাই-অগাস্টে অস্ট্রেলিয়ার সঙ্গে যুগ্মভাবে নিউজিল্যান্ড ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজন করবে। সেই টুর্নামেন্টে সাদার বদলে থাকবে নীল শর্টস। টিমের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে যে, সারা বিশ্বের মহিলা অ্যাথলিটরা সাদা শর্টস ব্যবহার করা থেকে সরে আসছে, তারাও মহিলাদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিচ্ছে।

অন্যদিকে জার্সি প্রস্তুতকারক সংস্থা নাইক গত সপ্তাহে জানিয়েছে যে, তারা বিশ্বকাপে অংশগ্রহণকারী ১৩ দেশের জন্য যে কিট বানাচ্ছে, সেখানে ব্যবহার করা পিরিয়ড লিক প্রযুক্তি। মহিলা অ্যাথলিটদের থেকে ফিডব্যাক নিয়েই এমন সিদ্ধান্ত। ম্যাঞ্চেস্টার সিটির মহিলা দল ও আয়ারল্যান্ডের মহিলা রাগবি দলও আর নয় সাদা শর্টস বলেই জানিয়েছে। টেনিসের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট উইম্বলডন। সেখানে অল হোয়াইট ড্রেস কোড। অর্থাৎ আন্ডারওয়্যারও পরতে হয় সাদা।
পিরিয়ডস চলাকালীন দুশ্চিন্তার হাত থেকে রেহাই, সারা বিশ্বের মহিলা অ্যাথলিটরা সরব হয়েছেন

তবে এই নিয়ে দীর্ঘদিন ধরেই একাধিক টেনিস খেলোয়াড় ও ফ্যানরা সরব হয়েছেন। কারণ পিরিয়ডসের সময়ে ফুটে উঠতে পারে রক্তের লাল দাগ! তাই সাদা শর্টস একেবারেই পছন্দ নয় টেনিস খেলোয়াড়দের। জানা যাচ্ছে যে, চলতি বছর উইম্বলডনে আরা সাদা আন্ডারওয়্যার পরতে হবে না ইগা সোয়ানটেক, সাবালেঙ্কা ও পেগুলাদের। বিভিন্ন খেলাতেই মেয়েরা সাদা শর্টস পরা থেকে সরে আসছে। এখন শুধু সময় অপেক্ষা। বিশ্বের প্রতিটি মহিলা ক্রীড়াবিদ এই পদ্ধতি অবলম্বন করবেন এটা বলাই যায়।



