নজরবন্দি ব্যুরোঃ মহারাষ্ট্রের বুলধানা জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা। দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে মৃত্যু ৬ জনের। শুক্রবার রাত আড়াইটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। একটি বাস অমরনাথ যাত্রা সেরে হিঙ্গোলি ফিরছিল। অন্য বাসটি নাসিকের দিকে যাচ্ছিল।
আরও পড়ুনঃ সপ্তাহের শেষে অমঙ্গলের যোগ, রাশিচক্র অনুযায়ী দেখে নিন আপনার রাশিফল


পুলিশ সূত্রে খবর, একটি বাস অন্যটিকে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে যে বাসটি অমরনাথ যাত্রা সেরে ফিরছিল, তার চালকও প্রাণ হারিয়েছেন।

গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন। এছাড়াও ৩২ জনের অল্প চোট লাগে। তাঁদের স্থানীয় গুরুদ্বারে প্রাথমিক চিকিৎসা হয়। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল, কোনও চালক ট্রাফিক আইন ভেঙেছিলেন তা দেখা হচ্ছে।


অমরনাথ যাত্রা থেকে ফেরার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত্যু ৬ জনের

আবার মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই দুর্ঘটনায় জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ বাস দুটিকে সরিয়ে যানজট স্বাভাবিক করার চেষ্টা করছে।








