Fatafati: এ ছবির নায়কের গল্প আমারই! কেন ফাটাফাটির গল্প এতটা মনে ধরল আবিরের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাল শুক্রবার মুক্তি পেয়েছিল ফাটাফাটি। ফাটাফাটি সিনেমাতে চেহারা নিয়ে বাঁধা ধরা ধারণা বদলানোর জন্য প্রয়াস করা হয়েছে। এই ছবির নায়ক এই ছবির গল্পের সাথে তার জীবনের গল্পের সম্পূর্ণ মিল পায়। শুধু তাই নয় এই জন্য আবিরের গল্পটি বেশ মনে ধরেছিল। ১২ই মে ফাটাফাটি সিনেমার শুভ মুক্তি ঘটেছিল।

আরও পড়ুনঃ ভোটের উত্তেজনার মাঝেই বিজেপির অফিসে ঢুকল সাপ! মুহূর্তের মধ্যেই ভিডিও ভাইরাল

গল্পটিতে নায়িকার চরিত্রে অত্থাত মুখ্য চরিত্রে দেখা যাবে ঋতাভরীকে। ছবিটির মূল গল্প তাঁকে ঘিরেই। ছবিটিতে নায়কের ভুমিকা তেমন বিশেষ নেই। তবুও নায়ক এই ছবিতে কাজ করতে এক কোথায় রাজি হয়েছিল। কারণ আবির মনে করেন গল্পটা অত্যন্ত প্রয়োজনীয় একটি গল্প আমাদের সমাজের জন্য। তিনি বলেন একটি ছবি দেখে কারোর দৃষ্টিভঙ্গি পালটানো এতটা সহজ নয়। কিন্তু টিভি, সিনেমা বা থিয়েটারের মাধ্যমে একসঙ্গে বহু মানুষের সামনে কিছু বার্তা পাঠানো সহজ।

Ritabhari- Abir's Fatafati: সমাজের ছুৎমার্গ ভেঙে প্লাস সাইজ মডেলের গল্প!  জুটিতে নজর কাড়লেন ঋতাভরী- আবির - Ritabhari chakraborty abir chatterjee  pairs up for new movie fatafati Story of a ...

আবির মনে করেন কাউকে জ্ঞান দেওয়ার পরিবর্তে তাঁকে সুন্দর গল্পের মাধ্যমে যদি কিছু বোঝানো সম্ভব হয় তার থেকে ভালো কিছু আর নেই। এই সিনেমাতে নায়কের চরিত্র তা আবির কে খুব নাড়া দিয়েছিল। কারণ নৈতিক আদর্শের জন্য সে স্ত্রীর পাশে দাঁড়ান নি। সে স্ত্রী কে ভালবাসে বলে তার পাশে দারিয়েছিল।

এ ছবির নায়কের গল্প আমারই! কেন বললেন আবির? 

Abir Chatterjee, Ritabhari Chakraborty, Swastika Dutta starrer Fatafati  Movie Review | Sangbad Pratidin

আবির ছোটবেলায় তার অনেক বন্ধু কে মোটা, টেকো, হাতি বলে ডাকতো। কারণ আবির তখন ওই ছোট বয়েসে বুঝতনা যে তাতে তাঁদের আত্মবিশ্বাস কমে যেতে পারে। তবে এখন এই বয়েসে এসে পুরো বিষয়টি বোঝে। শুধু তাই নয় আবির আরও জানায় ‘বডিশেমিং শুধু মাত্র মেয়েদের ক্ষেত্রেই হয় এমনটা নয় এই সমাজে নারী পুরুষ সবাই কে এই সমস্যার মুখে পরতে হয়। তাই আবির এই ফাটাফাটি সিনেমাটি সবাই কে দেখার অনুরোধ করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত