১ জানুয়ারি থেকে গাড়িতে FASTAG লাগানো আবশ্যিক, চেকে চালু হচ্ছে ‘পজিটিভ পে’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ১ জানুয়ারি থেকে গাড়িতে FASTAG লাগানো আবশ্যিক, চার চাকার গাড়ির ক্ষেত্রে নতুন বছরেই চালু হচ্ছে FASTAG লাগানোর প্রক্রিয়া। অবশেষে ১ লা জানুয়ারি থেকেই ভারতের চারচাকার গাড়িতে আবশ্যিক হচ্ছে FASTAG ‘পজিটিভ পে’ ব্যবস্থা এবং নতুন জিএসটি ব্যবস্থা। ১) ফাস্টট্যাগ আবশ্যিক: কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক নোটিশ জারি করে ২০২১ সালের ১ জানুয়ারি থেকে দেশব্যাপী ২০১৭ সালের ১ ডিসেম্বরের আগে বিক্রি হওয়া চার চাকার গাড়িতে ফাস্ট্যাগ আবশ্যিক করা হয়েছে।আর সেই কারণে সংস্কার করা হয়েছে ১৯৮৯ সালের কেন্দ্রীয় মোটর ভেহিকলস আইন।

আরও পড়ুনঃ ডাবল ডিজিট ক্রশ করতে পারবে না বিজেপি, কেরিয়ার বাজি রেখে চ্যালেঞ্জ পিকে-র

২) ব্যাঙ্ক চেক-এর ক্ষেত্রে ‘পজিটিভ পে’ ব্যবস্থা : ২০২১ সালের ১ জানুয়ারি থেকে চেক-এর ক্ষেত্রে ‘পজিটিভ পে ব্যবস্থা’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। আর এই নিয়মে, ৫০ হাজার টাকার বেশি পেমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্যাদি ফের যাচাই করতে হতে পারে। ৩) স্পর্শহীন কার্ড লেনদেনের সীমা বৃদ্ধি: কার্ডের মাধ্যমে স্পর্শহীন লেনদেনের সীমা বৃদ্ধি করে ২,০০০ থেকে ৫,০০০ টাকা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ১ জানুয়ারি থেকে এই নিয়ম লাগু করা হবে।

১ জানুয়ারি থেকে গাড়িতে FASTAG লাগানো আবশ্যিক, ৪) বাছাই করা কিছু ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না : ১ জানুয়ারি ২০২১ থেকে কয়েকটি প্ল্যাটফর্মে কাজ করা বন্ধ করবে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ-এর তরফে সংস্থার পেজে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ‘অ্যান্ড্রয়েড চালু থাকা OS 4.0.3 এবং তার নতুন সংস্করণ, iOS 9 এবং নতুনতর সংস্করণ চালু থাকা iPhone এবং যে সমস্ত ফোনে KaiOS 2.5.1 বা নতুনতর সংস্করণ, জিওফোন ( JioPhone ) ও জিওফোন ২ ( JioPhone 2) ছাড়া আর কোনও ফোন সাপোর্ট করবে না হোয়াটসঅ্যাপ।’ ৫) গাড়ির মূল্যবৃদ্ধি: ২০২১ সালে গাড়ির দামে সংস্কার আনতে চলেছে নির্মাতারা। জানুয়ারি থেকে মডেল বিশেষে দাম বাড়ছে মারুতি সুজুকি-র। এমজি মোটর্সও ভারতে তাদের মডেল অনুযায়ী ৩% পর্যন্ত দাম বাড়াবে বলে ঘোষণা করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর