ফের শহরে প্রতারণার পর্দা ফাঁস! খাদ্যদফতরে চাকরির দেওয়ার নামে মিথ্যে প্রতিশ্রুতি, গ্রেফতার ২

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যজুড়ে একের পর এক প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসছে! আর এই প্রতারণার জেরে সাধারণ মানুষের খোয়া যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। একাধিক প্রতারণার ঘটনায় নাম জড়িয়েছে নেতা-মন্ত্রীদের। এহেন পরিস্থিতিতে ফের খাস কলকাতায় প্রতারণার পর্দা ফাঁস!

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৫ সেপ্টেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী জেনে নিন

সূত্রের খবর, খাদ্যদফতরে চাকরির নামে প্রতারণার অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগের জেরেই ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এর পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের খোঁজ চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ফের শহরে প্রতারণার পর্দা ফাঁস, গ্রেফতার ২
ফের শহরে প্রতারণার পর্দা ফাঁস, গ্রেফতার ২

পুলিশ সূত্রে খবর, খাদ্যদফতরে চাকরির দেওয়ার নামে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল অভিযুক্তরা। ধৃত দুই যুবকের নাম ঋত্বিক পাল ও সোহাগ বিশ্বাস। ঋত্বিকের বাড়ি মুর্শিদাবাদ, সোহাগ বারাকপুরের বাসিন্দা। পাশাপাশি ধৃতদের কাছ থেকে ২টি মোবাইল ফোন,১ টি ল্যাপটপ, ও বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাছাড়াও এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।

ফের শহরে প্রতারণার পর্দা ফাঁস, গ্রেফতার ২

পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, সোশ্যাল মিডিয়ায় খাদ্যদফতরে চাকরির দেওয়ার নামে মিথ্যে প্রতিশ্রুতি দিত অভিযুক্তরা। এরপরের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা দাবি করত। সম্প্রতি কলকাতার এক বাসিন্দাকেও চাকরি দেওয়ার নামে প্রতিশ্রুতি দেয় অভিযুক্তরা। আর দাবি মতো প্রথমে ১০ হাজার টাকা দিয়েও দেন ওই কলকাতার বাসিন্দা। তবে এরপরও নাকি ওই যুবককে একটি নিয়োগ পত্রও দেয় অভিযুক্তরা। কিন্তু সেই নিয়োগ পত্র নিয়ে কাজে যোগ দিতে গেলে ওই যুবক জানতে পারে যে নিয়োগ পত্রটি ভুয়ো। অবশেষে ওই যুবক পুলিশের দারস্থ হলে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

ফের শহরে প্রতারণার পর্দা ফাঁস, গ্রেফতার ২

ফের শহরে প্রতারণার পর্দা ফাঁস, গ্রেফতার ২

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর