নজরবন্দি ব্যুরো: তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১০০ দিনের বকেয়া অর্থ আদায়ের দাবিতে দিল্লিতে পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আর শাসকদলের এই কর্মসূচির পাল্টা জবাব দিতে দিল্লি থেকেই সাংবাদিক বৈঠকের আয়োজন করেছে রাজ্য বিজেপি। এই বৈঠক থেকেই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, “আমরা চাইলেই তৃণমূলের মুখোশ খুলে দিতে পারি!”
আরও পড়ুন: চাঁদ-সূর্যের পর এবার মঙ্গল, ফের একবার লাল গ্রহে যাওয়ার প্রস্তুতি শুরু ইসরোর
জানা গিয়েছে, রাজ্য বিজেপির পক্ষ থেকে দিল্লিতে সোমবার সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ ও জ্যোতির্ময় সিং মাহাতো। সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বলেন, “গ্রাম পঞ্চায়েতে সমীক্ষাতেই ধরা পরেছে। দুর্নীতি হয়েছে! আমাদের কাছে ছবিও আছে। এনআরইজিএ, পিএমএওয়াই-তে দুর্নীতি হয়েছে।”

রাজ্য সভাপতি বলেন, “ভুয়ো তথ্য পেশ করে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। একাধিক কেন্দ্রীয় সরকারের প্রকল্পে দুর্নীতি হয়েছে। রাজ্য সরকারের কাছে যে ইস্যু তোলা হয়েছিল তার উত্তর দেয়নি। কোনও পদক্ষেপ করা হয়নি। কেন্দ্রের রিপোর্টে ১৫টি পয়েন্ট তোলা হয়েছিল। একটারও জবাব দেওয়া হয়নি।”

সুকান্ত আরও বলেন, “তৃণমূল স্বীকার করেছে যে, চুরি হয়েছে। বলছে, চোর ধরব না। ড্রামাবাজি চলছে। কেউ অন্যায় করলে কে সাজা দেবে? তোমাদের দায়িত্ব ব্যবস্থা নেওয়ার। মোদীজি বিমান চালান না। আবেদন ঠিক করে করেননি, তাই ট্রেন পায়নি। দুর্নীতি হয়েছে তাই টাকা বন্ধ করা হয়েছে। সরকার নিজের ইচ্ছায় টাকা বন্ধ করেনি। “
আমরা চাইলেই তৃণমূলের মুখোশ খুলে দিতে পারি, বিস্ফোরক সুকান্ত










