পার্ক স্ট্রিটের রেস্তরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়ায় ঢাকা এলাকা

Park Street: আগুন ইতিমধ্যেই অনেকটা ছড়িয়ে পড়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

খাস কলকাতায় ফের বিধ্বংসী আগুন। পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কের পাশে একটি রেস্তরাঁয় ঘটেছে অগ্নিকাণ্ডে ঘটনাটি। দাউ দাউ করে জ্বলছে আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমদমের বেশ কয়েকটি ইঞ্জিন। ফাঁকা করা হচ্ছে এলাকা। ওই বহুতল ও আশেপাশে একাধিক অফিস রয়েছে।

আরও পড়ুন: শিক্ষার সঙ্গে উত্তর পূর্ব উন্নয়ন দফতর, জোড়া দফতরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার

park2

সেখানকার কর্মীদের সরানো হচ্ছে। একের পর এক বের করা হচ্ছে গ্যাস সিলিন্ডার। তবে আগুন ইতিমধ্যেই অনেকটা ছড়িয়ে পড়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পার্ক সেন্টারের উপরের তলে একটি নাইটক্লাব এবং রেস্তরাঁ রয়েছে।

রয়েছে আরও কিছু দোকানপাট। অনুমান, ওই রেস্তরাঁতেই আগুন লেগেছে। রেস্তরাঁর উপরে যে অ্যাসবেস্টসের ছাদ রয়েছে, সেই ছাদে আগুন ছড়িয়ে পড়েছে।

পার্ক স্ট্রিটের রেস্তরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, ধোঁয়ায় ঢাকা এলাকা

park

এই মুহূর্তে দমকলের পাঁচটি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে।আগুন লাগার খবর পৌঁছতেই আতঙ্কিত অফিস কর্মীরা রীতিমতো রাস্তায় চলে এসেছে। তবে যে বহুতলে আগুন লাগার ঘটনা ঘটেছে সেখানে কেউ আটকে নেই বলেই খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর