ঘর ভেঙেছে ধনুষের, আড়ালে কে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত ২০০৪ সালের ১৮ নভেম্বর রজনীকান্তের কন্যা ঐশ্বর্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দক্ষিণী তারকা ধনুষ। তারপর থেকেই দক্ষিণী ছবির জগতে এক আলাদাই মাত্রা পান এই অভিনেতা। কাজের পাশাপাশি নিজেদের দাম্পত্য জীবন যথেষ্ট মধুর হয়ে উঠেছিল দুজনের। তবে বর্তমানে বদলে গিয়েছে গোটা পরিস্থিতি, তাই এবার ১৮ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা শোনা গিয়েছে দুজনের তরফ থেকে।

আরও পড়ুনঃ অভিনেত্রীর বস্তাবন্দি টুকরো করা লাশ উদ্ধার, চাঞ্চল্য বাংলাদেশের সিনেমা জগতে

যা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় ধনুষ ও ঐশ্বর্যের অনুরাগীদের মধ্যে। কিন্তু হঠাৎ কিসের জন্য এমন সিদ্ধান্তের পথে হাঁটতে হল এই দুই তারকা কে? সেই নিয়ে এখনও পরিষ্কার ভাবে কিছু না জানা গেলেও অনেকেই মনে করছেন শ্রুতির কথা। বেশ কয়েকবছর আগে, কমল হাসনের মেয়ে শ্রুতি হাসনের বিবাহ- বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ধনুষ।

ঘর ভেঙেছে ধনুষের, আড়ালে কে?
ঘর ভেঙেছে ধনুষের, আড়ালে কে?

যা একটা সময় ব্যাপকভাবে শোরগোল ফেলে দেয় গোটা নেট দুনিয়ায়। সেই কারণেই নাকি একটা সময় প্রায় বিয়ে ভাঙার মত পরিস্থিতিও দেখা দেয় ধনুষ-ঐশ্বর্যার। তবে কি ফের জেগে উঠল সেই ছাইচাপা আগুন? তাহলে কি ফের শ্রুতির কারনেই ভাঙন ধরল ধনুষ ও ঐশ্বর্যের সম্পর্কে? তা নিয়ে জল্পনা তুঙ্গে নেটাগরিকদের মধ্যে।

ঘর ভেঙেছে ধনুষের, আড়ালে কে?
ঘর ভেঙেছে ধনুষের, আড়ালে কে?

এই প্রসঙ্গে নিজের টুইটার হ্যান্ডেল থেকে বিবাহ বিচ্ছেদের কথা জানিয়ে ধনুষ লেখেন, ‘১৮ বছর ধরে বন্ধু, দম্পতি, অভিভাবক ও পরস্পরের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা থেকেছি। পাশাপাশি বোঝাপড়া, এগিয়ে চলা এবং মানিয়ে নেওয়ার যাত্রাপথ আমরা একসাথে পার করেছি। আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে পথ আলাদা হয়ে গিয়েছে। ঐশ্বর্যা ও আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।

ঘর ভেঙেছে ধনুষের, আড়ালে কে?

আলাদা থেকে সময় নিয়ে নিজেদের চিনতে চাই। তাই আমাদের সিদ্ধান্তকে সম্মান দিন। ব্যক্তিগত পরিসরেই ব্যাপারটা নিয়ে ভাবতে চাই। ওম নমঃশিবায়।’ যা মুহুর্তের মধ্যে ঝড় তুলে দেয় গোটা নেট মাধ্যমে। এরপরেই হতাশার সুরে আগামী দিনগুলোর জন্য শুভেচ্ছা জানাতে দেখা যায় তাঁর অনুগামীদের।

5 10

উল্লেখ্য, গত ২০১২ সালে গায়িকা ঐশ্বর্যা তাঁর প্রথম ছবি “৩” পরিচালনার কাজ শুরু করেন। যেখানে নিজের স্বামীর সঙ্গে ছোটবেলার বন্ধু শ্রুতিকেও কাস্ট করতে দেখা যায় ঐশ্বর্যা কে। আর সেই ছবিরই গান ‘কোলাভারি ডি’ গেয়েই গায়ক হিসেবে খ্যাতি অর্জন করেন এই দক্ষিণী স্টার। জানা যায় সেখান থেকেই নাকি কার্যত ঘর ভাঙা শুরু এই জনপ্রিয় দম্পতির।

এই ছবির সেট থেকেই নাকি বিবাহ- বহির্ভূত সম্পর্কে জড়ান ধনুষ। যা নেই সেইসময় ব্যাপক শোরগোল পড়ে যায় অভিনয়ের জগতে তবে শেষ পর্যন্ত শান্তনু হাজারিকার সঙ্গে শ্রুতির সম্পর্ক সামনে আসতেই থেমে যায় ধনুষ প্রসঙ্গ। তবে বর্তমানে ধনুষের বিচ্ছেদের প্রসঙ্গে ফের জীবন্ত হয়ে উঠেছে শ্রুতির প্রসঙ্গ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর