হিংসার জের, আমেরিকায় জারি জরুরি অবস্থা, গ্রেফতার ৫২

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হিংসার জের, আমেরিকায় জারি জরুরি অবস্থা, হোয়াইট হাউস ছাড়তে নারাজ ডোনাল্ড ট্রাম্প। এদিকে কয়েকদিনের মধ্যেই সরকারিভাবে জো বাইডেনকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত করা হবে। এদিকে মার্কিন প্রদেশে ক্ষমতার হস্তান্তরকে কেন্দ্র করে তৈরি হয় নজিরবিহীন হিংসার পরিস্থিতি। এই ঘটনার জেরে ওয়াশিংটনে আগামী ১৫ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: পাহাড়ে শুরু গুরুং ম্যাজিক, তৃণমূলের হয়ে প্রচারে নামলেন বিমল

বুধবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্যের পরপরই তাঁর অনুগামীরা মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে চড়াও হন। এই ঘটনার জন্য তৈরি ছিল না ওয়াশিংটন পুলিশ। বাঁধ ভাঙা বন্যার জলের মতো ক্যাপিটলে ঢুকে পড়তে থাকেন বিক্ষোভকারীরা। মার্কিন কংগ্রেস ভবন চত্বরে আগুন জ্বলছে। নিরাপত্তা বলয় ভেঙে ভবনের গা বেয়ে উঠতে দেখা যায় উগ্র ট্রাম্প সমর্থকদের। ইতিমধ্যে চার জন মারাও গিয়েছেন। হিংসার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫২ জনকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্টের দাবি তুলেছেন সেনেটাররা। ক্যাপিটল বিল্ডিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার পল আর্ভিং বলেন, ভবনের নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়ে একদল বিক্ষোভকারী। হাতে ট্রাম্পের নাম লেখা পতাকা, মুখে ট্রাম্পের জয়ের স্লোগান। ভেতরে ঢুকে লন্ডভন্ড করেছে। পরিস্থিতি সামাল দিতে বাহিনী চেয়ে পাঠানো হয়।

সূত্রের খবর, আতঙ্কে মাটির নীচের টানেলে গা ঢাকা দেন মার্কিন কংগ্রেস সদস্যরা। ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার বৃহস্পতিবার টুইটার বার্তায়, ১৫ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জরুরি অবস্থা জারি থাকবে বলে জানান। ওয়াশিংটনের হিংসার পর ফেসবুক, টুইটার-সহ ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল অ্যাকাউন্টগুলি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টা ফেসবুক বা ইনস্টগ্রামে কোনও পোস্ট করতে পারবেন না। টুইটার অ্যাকাউন্টও আপাতত বন্ধ। ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট গুই রোজেন বলেন, এটা জরুরি অবস্থা। তাই আপত্‍কালীন সিদ্ধান্ত নিলাম আমরা। আমরা মনে করছি এর ফলেই পরিস্থিতি শান্ত হবে। আরও বড় অশান্তির সম্ভাবনা কমবে।

হিংসার জের, আমেরিকায় জারি জরুরি অবস্থা, এমন ঘটনা আমেরিকার ইতিহাসে নজিরবিহীন। আন্তর্জাতিক দুনিয়াও সমালোনায় সরব। আমেরিকার বেশ কয়েকটি প্রদেশে ট্রাম্প ও বিডেন সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়েছে। এখনও পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আরও কয়েক জনের আহত হওয়ার খবর সামনে এসেছে। গ্রেফতার করা হয়েছে ৫২ জনকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত