৭ তারিখ থেকে শুরু ‘২১ এর যুদ্ধ, শুভেন্দু পর্বে ইতি টেনে দিলেন মুখ্যমন্ত্রী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ৭ তারিখ থেকে শুরু ‘২১ এর যুদ্ধ, শুভেন্দু পর্বে ইতি টেনে দিলেন মুখ্যমন্ত্রী! শুভেন্দু অধিকারী পদত্যাগ করেছেন মন্ত্রীসভা থেকে। খবর আছে কিছুদিনের মধ্যেই যোগ দিতে পারেন বিজেপি-তে। এই পরিস্থিতি তৃণমূল সুপ্রিমোর কাছে কিছুটা বিড়ম্বনার হলেও ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করা তাঁর বরাবরের অভ্যাস। তাই দলকে ২০২১ সালের ভোট বৈতরণী পার করানোর দায়িত্ব তিনি তুলে নিলেন নিজের কাঁধেই। শুভেন্দু দল ছাড়লেও মমতা-র প্ল্যান বি যে প্রস্তুত রয়েছে তা বোঝা গেল এদিন।

আরও পড়ুনঃ তৃণমূল বিধায়ক থাকা অবস্থাতেই কৈলাশের হাত ধরে বিজেপি-তে মিহির!

৭ তারিখ থেকে শুরু ‘২১ এর যুদ্ধ, মন্ত্রিসভা থেকে শুভেন্দু অধিকারীর পদত্যাগ নিঃসন্দেহে বড় ধাক্কা। কিন্তু তাকে আমল দিতে নারাজ মমতা বন্দোপাধ্যায়। তাই আজ শুভেন্দু পর্বে পুরোপুরি ইতি টেনে দিলেন তিনি। আজই শুভেন্দুহীন দলের একুশের নির্বাচনী স্ট্র্যাটেজি ঠিক করে দিলেন দলনেত্রী। জানাগিয়েছে আগামী ৭ ডিসেম্বর থেকে টানা জেলা সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী। সারা রাজ্য চষে ফেলবেন নিজেই।

পাশাপাশি দলের ৫ জন নেতার ঘাড়ে গুরুদায়িত্বও এদিন সঁপে দিলেন মমতা। পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তৃণমূল সুপ্রিমো নির্দেশ দিয়েছেন কোথাও কোনও ঢিলেমি নয়। সেইসঙ্গে শুভেন্দুর অধীনস্ত সেচ, পরিবহণ, জলসম্পদ – এই তিন দপ্তরের দায়িত্ব নিজের ঘাড়েই তুলে নিলেন তিনি। আপাতত কাউকে নতুন মন্ত্রী করা হচ্ছে না রাজ্যের।

আরও পড়ুনঃ অভিষেকের বিরুদ্ধে করা জাল সার্টিফিকেট মামলা খারিজ, মুখ পুড়ল বিজেপির।

শুক্রবার বিকেলে শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র গ্রহণ করার পরই জরুরি বৈঠকে দলের শীর্ষনেতাদের নিজের বাড়িতে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সভাপতি সুব্রত বক্সি, দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ছিলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখানে প্রায় ঘণ্টা দুই ধরে বৈঠক হয়। সূত্রের খবর ৭ই ডিসেম্বর থেকেই রাজ্যের প্রতিটি কোনকে দলীয় স্তরে সুরক্ষিত করবেন মুখ্যমন্ত্রী নিজে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত