নজরবন্দি ব্যুরো: তৃণমূল বিধায়ক থাকা অবস্থাতেই বিজেপি-তে যোগ দিলেন মিহির! শুভেন্দুর ইস্তফার দিন গেরুয়া শিবিরে যোগদান করলেন মিহির গোস্বামী, বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি তিনি! এদিন দুপুরে মন্ত্রীসভা থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী। আর সন্ধ্যায় কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী যোগ দিলেন বিজেপি-তে। বিজেপি সংসদ নিশীথ প্রামানিকের সঙ্গে সকালেই তিনি পৌঁছে গিয়েছিলেন দিল্লিতে।
আরও পড়ুনঃ অভিষেকের বিরুদ্ধে করা জাল সার্টিফিকেট মামলা খারিজ, মুখ পুড়ল বিজেপির।


গত দেড় মাস ধরেই বোঝা যাচ্ছিল মিহিরবাবু তৃণমূল ছাড়বেন। কিন্তু মাত্র ২ দিন আগে তাঁর বাড়িতে মমতা বন্দোপাধ্যায়ের দূত হিসেবে পৌঁছান মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। মঙ্গলবার সকাল ১০ টা নাগাত মিহিরের বাড়িতে হাজির হন রবীন্দ্রনাথ। প্রায় ১ ঘন্টা কথা হয় দুজনের। পরে মিহির জানান বহুদিন পরে ভাতৃসম রবির সাথে দেখা হওয়ায় তিনি খুশি, আপ্লুত দিদির বার্তায়। কিন্তু তাঁরপরেই নিশিথের সাথে রওনা দেন দিল্লি!
কিছুদিন আগে তিনি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে লেখেন “তর্কের থেকে নীরবতা ভালো। প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো। আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো।” এরপরেই বিধায়কের বক্তব্যে স্পষ্ট হয় তৃণমূলের ছেড়ে দেওয়া পদে আর ফিরছেন না তিনি। এদিকে দলের সমস্ত সাংগঠনিক পথ থেকে সরে দাঁড়ানোর পর মিহির বাবু জানান। মুখ্যমন্ত্রী চাইলে বিধায়ক পদ থেকেও সরে দাঁড়াবেন। পরে সাংবাদিক সম্মেলন করে পিকের আই প্যাক টিমের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। দুর্গা উৎসব শেষে বিজায়ার শুভেচ্ছা জানাতে প্রথমে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থ প্রতিম রায় মিহির বাবুর বাড়িতে গিয়ে দেখা করেন।
কিন্তু এতেও যে মিহির বাবুর মান ভাঙে নি, সেটা পরবর্তীতে মিহির বাবুর বক্তব্যে স্পষ্ট। এরপর বিজয়ার শুভেচ্ছা জানাতে খোদ বিজেপির কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক হাজির হাজির হন মিহির বাবুর বাড়িতে। এতেই মিহির বাবুর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে জোর জল্পনা শুরু হয় কোচবিহারের রাজনৈতিক মহলে। আর আজ সব জল্পনার অবসান ঘটিয়ে দিল্লিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন মিহির। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, অর্জুন সিং, নিশীথ প্রামাণিক।









