Egg Price Hike: কেক-এর মরসুমে বাড়ল ডিমের দাম, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বড়দিনের আগেই আবার বাড়ল ডিমের দাম। ডিসেম্বরের শুরুতেই ডিমের দাম বাড়ায় কপালে ভাঁজ পড়ল মধ্যবিত্তের। অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকেই বাড়তে শুরু করেছে মুরগির ডিমের দাম। অগাস্টে পাইকারি বাজারে সাড়ে ৮ টাকা থেকে ৯ টাকা জোড়ায় বিক্রি হওয়া ডিম এখন জোড়ায় ১২ টাকা ছাড়িয়েছে।

আরও পড়ুনঃ ঝালদার ৬ কাউন্সিলরকে রক্ষাকবচ, বোর্ড গঠনের আগে বড় সিদ্ধান্ত হাইকোর্টের

নভেম্বরেই এক জোড়া ডিমের দাম প্রায় দেড় টাকা বেড়ে গিয়েছে। পাইকারি বাজারে ডিমের দাম এখন বাড়তে বাড়তে প্রায় ৬ টাকা ৪ পয়সা পিস হয়ে গিয়েছে। খুচরো বাজারে ডিমের দাম আরও বেশি। খুচরো বাজারে এখন একটা পোলট্রির ডিমের দাম ৭ টাকা, দেশি মুরগির ডিমের দাম ১২ টাকা পিস। এক মাসের মধ্যে এক ট্রে বা ৩০টা ডিমের দামও প্রায় ১০-১৫ শতাংশ বেড়ে গিয়েছে।

কেক-এর মরসুমে বাড়ল ডিমের দাম, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ
কেক-এর মরসুমে বাড়ল ডিমের দাম, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

সাধারণ মানুষেরা খুচরো বাজারে এক ট্রে ডিম কিনতে যান তাহলে পকেটের উপর চাপ পড়াটাই স্বাভাবিক। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বিহার, ছত্রিশগড়, ঝাড়খন্ড সব জায়গাতেই ডিমের দাম এই একই রকম ভাবে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বিগত এক সপ্তাহে মুরগির মাংসের দাম বেশ খানিকটা নিচে নেমে এসেছে। সস্তা হয়েছে কেজিতে প্রায় ২৫ থেকে ৩০ টাকা।

কেক-এর মরসুমে বাড়ল ডিমের দাম, মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

egg 2তবে মুরগির ডিমের দাম বাজারে বেশ চড়া। কবে দাম কমবে তার অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা। আর সামনেই বড়দিন তারআগে এমনিতেই প্রতিবছর ডিমের ঘারতি থাকে কিন্তু এবছর কেক-এর মরসুমের আগে ক্রমাগত বেড়ে চলেছে ডিমের দাম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন