নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে খুলতে চলেছে শিক্ষাঙ্গন। আনলক পর্যায়ে দেশজুড়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(UGC) যেখানে চলতি বছরের নভেম্বর থেকে শিক্ষাঙ্গনে পঠন-পাঠন শুরুর বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছিল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই পশ্চিমবঙ্গ সরকার উল্টো পথেই হেঁটে চলার সিদ্ধান্ত নিয়েছিল। পুজোর পর ভাবা হবে স্কুল খোলার বিষয়ে, জানিয়ে দিয়েছিলেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবার সেই মতই স্কুল খোলার ব্যাপারে উদ্যোগী হল রাজ্য সরকার।
আরও পড়ুনঃ বছর ঘুরলেই ভোট বাংলায়। নজিরবিহীন উদ্যোগ নিল নির্বাচন কমিশন!


করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ স্কুল-কলেজ-বিশ্ব বিদ্যালয়ও। তবে রুজির টানে রাস্তায় নামতে হচ্ছে মানুষকে। তাই এবার স্কুল-কলেজও খোলার চিন্তা ভাবনা শুরু করে দিল রাজ্য সরকার। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর থেকেই রাজ্যে খুলতে চলেছে শিক্ষাঙ্গন। শিক্ষাদফতর সূত্র জানিয়েছে, স্কুল খোলার অন্যতম কারন হল নতুন বছরের শুরু মানেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা।
সেক্ষেত্রে যদি একটানা বন্ধ থাকে স্কুল তাহলে পড়ুয়াদের জন্যে খারাপ খবর। এদিকে কোভিড পরিস্থিতিও ভাবাচ্ছে। কিন্তু স্কুল খোলা আশু প্রয়োজন তাই আজ সোমবার থেকে স্কুল খোলা সংক্রান্ত বিষয়ে আলোচনা শুরু হয়েছে। ভাইফোঁটার পরেই স্কুল খুলতে পারে রাজ্যে বলে জানিয়েছে সূত্র। কিন্তু কত তারিখ থেকে খুলবে স্কুল সেই সিদ্ধান্ত নেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনার পরেই। তবে ডিসেম্বর থেকে যে খুলবে স্কুল সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত শিক্ষা দফতর।
রাজ্যে খুলতে চলেছে শিক্ষাঙ্গন। আজ সোমবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যে ডিসেম্বরে খুলছে কলেজ বিশ্ববিদ্যালয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন শিক্ষামন্ত্রী জানান, “রাজ্যে ডিসেম্বরে খুলছে কলেজ বিশ্ববিদ্যালয়। তবে, রাজ্যে এখনই খুলছে না স্কুল। স্কুলে ক্লাস কবে থেকে হবে তা নিয়ে আলোচনা শুরুর সরকারের। শুধু খুললেই হবে না স্কুল চালাতে হবে। ভাগ করে স্কুলে খোলা যায় কিনা তা নিয়ে আলোচনা শুরু। স্কুল খোলা নিয়ে কালী পুজোর পর আলোচনা করা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে।”









