কেজরিওয়াল হাজিরা এড়ালেও থেমে নেই ED, দিল্লির মুখ্যমন্ত্রীকে চতুর্থ তলব

আগামী ১৮ জানুয়ারি দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)। চলতি মাসের ৩ তারিখ আপ সুপ্রিমোকে তৃতীয় সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিয়ালকে চতুর্থবার তলব করল কেন্দ্রীয় এজেন্সি ইডি। এনিয়ে চতুর্থবার। এর আগে তিনবার হাজিরা এড়িয়ে গিয়েছেন কেজরিওয়াল। দিনে দিনে তাঁর গ্রেফতারির জল্পনা বাড়ছে। দলের অন্দরেই বিভিন্ন পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। আগামী সপ্তাহেই হাজিরা দিতে বলা হয়েছে। এবার কী ইডির তলবে হাজিরা দেবেন অরবিন্দ কেজরিওয়াল (ED summons to Arvind Kejriwal) নাকি এবারও এড়িয়ে যাবেন হাজিরা?

কেজরিওয়াল হাজিরা এড়ালেও থেমে নেই ED, দিল্লির মুখ্যমন্ত্রীকে চতুর্থ তলব

আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে অভিষেকের মামলা শুনবে Supreme Court, শুনানি কবে?

আগামী ১৮ জানুয়ারি দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)। চলতি মাসের ৩ তারিখ আপ সুপ্রিমোকে তৃতীয় সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেইসময় কেজরিওয়াল জানিয়েছিলেন, তিনি ইডিকে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু এই সমন বেআইনি। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। বারবার হাজিরা এড়ানো নিয়ে বিজেপি শিবিরের পাল্টা কটাক্ষ, ‘দিল্লির মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কিছু লুকোতে চাইছেন। তাই হাজিরা দিতে ভয় পাচ্ছেন।’

কেজরিওয়াল হাজিরা এড়ালেও থেমে নেই ED, দিল্লির মুখ্যমন্ত্রীকে চতুর্থ তলব
কেজরিওয়াল হাজিরা এড়ালেও থেমে নেই ED, দিল্লির মুখ্যমন্ত্রীকে চতুর্থ তলব

এর আগে ২ নভেম্বর এবং ২১ ডিসেম্বর অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠানো হয়েছিল। ৩ তারিখে সমনেও সাড়া দেননি তিনি। সেইসময় শোনা গিয়েছিল, কেউ পরপর তিনবার তলব উপেক্ষা করলে তাঁকে গ্রেফতার করতে পারে গোয়েন্দা সংস্থা। সেই আশঙ্কায় মুখ্যমন্ত্রীর (Delhi CM) বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

কেজরিওয়াল হাজিরা এড়ালেও থেমে নেই ED, দিল্লির মুখ্যমন্ত্রীকে চতুর্থ তলব

কেজরিওয়াল হাজিরা এড়ালেও থেমে নেই ED, দিল্লির মুখ্যমন্ত্রীকে চতুর্থ তলব

গত ৪ তারিখ সকালেই মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে আসার সমস্ত রাস্তা বন্ধ করা হয়। নিরাপত্তা বাড়ানো হয়েছিল তাঁর বাসভবনের। সূত্রে খবর, অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হলে গোটা দিল্লি স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনায় আছে আপ। আগেই খবর পাওয়া গিয়েছিল, গ্রেফতার হলেও জেল থেকে সরকার চালাবেন কেজরিওয়াল। তবে সেই পরিস্থিতি থাকবে কিনা তাও প্রশ্নের মুখে। এদিকে ১৮ জানুয়ারি কেজরিওয়াল হাজিরা এড়ালে ইডির পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন