বিদেশে টাকা পাচার, রুজিরার পর এবার ববির মেয়েকে তলব ইডির!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিদেশে টাকা পাচার, অভিষেকের স্ত্রীর মতোই এবার ববির মেয়েকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এম্ফোর্স্মেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, ইডির অফিসাররা ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনীর বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে এসেছেন। অভিযোগ, প্রিয়দর্শিনী আর তাঁর স্বামী ইয়াসির হায়দার গত কয়েক বছরে বেশ কয়েকবার বিদেশে গিয়েছেন আর টাকা পাচার করেছেন! ইডি সূত্রে দাবি, ইয়াসিরের বিদেশ সফরের সঙ্গে জড়িয়েছে এক বিদেশি অভিনেত্রীর নাম।

আরও পড়ুনঃ আগামীকাল বাড়িতে এসে কথা বলুন, CBI কে জবাব দিলেন অভিষেক জায়া।

বিদেশে টাকা পাচার, ইডি সূত্রে খবর প্রিয়দর্শিনী এবং তাঁর স্বামী হায়দারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর দিয়ে কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে। তাই তাঁদের তলব করা হয়েছে, তদন্তের স্বার্থে। চলতি সপ্তাহেই প্রিয়দর্শিনীকে দেখা করতে বলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারি সঙ্গস্থার তরফে। অন্যদিকে এদিন সকালে অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় সিবিআই কে ইমেল মারফত জবাব দিয়েছেন।

আগামীকাল বাড়িতে এসে কথা বলার জন্যে ইমেইল পাঠিয়ে আজ অভিষেকের স্ত্রী জবাব দিয়েছেন সিবিআই কে। কেন্দ্রিয় সংস্থা কে একটি চিঠিতে তিনি লিখেছেন, “মঙ্গলবার ১১ টা থেকে বিকেল ৩টের মধ্যে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হবেন।” বেলা ১১টা থেকে বেলা ৩টের মধ্যে সিবিআইয়ের তদন্তকারী দল তাঁর বাড়িতে এসে তাঁর সঙ্গে কথা বলতে পারে বলে উল্লেখ করেছেন তিনি।

উল্লেখ্য, গতকালই সিবিআই হানা প্রসঙ্গে ট্যুইট করেন অভিষেক। সেখানে তিনি লেখেন, “দুপুর ২টোর সময় সিবিআই নোটিশ দিয়েছে আমার স্ত্রীর নামে। দেশের আইন কানুনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।” এরপরেই আক্রমণে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপি তথা কেন্দ্রের প্রতি তাঁর অভিযোগ, “তবে, যদি তারা মনে করে যে তারা আমাদের ভয় দেখানোর জন্য এই সংস্থাগুলিকে চালনা করবে। তাহলে তাঁরা ভুল করছে। আমরা কাপুরুষ নই।”

প্রসঙ্গত, কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা। তাই রুজিরা বন্দোপাধ্যায়ের নামে নোটিস নিয়ে গতকাল সরাসরি কালীঘাটের বাড়িতে পৌঁছায় CBI। কেন্দ্রীয় সংস্থার দাবি, কয়লা কাণ্ডে অভিযুক্তরা একাধিকবার টাকা পাঠিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় কে। আর আজ সেই নোটিশের উত্তর দিলেন রুজিরা। আগামীকাল বাড়িতে এসে কথা বলার জন্যে CBI কে অনুরোধ করেছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন