বরানগর-কামারহাটির পুর চেয়ারম্যানদের বাড়িতেও তল্লাশি, তোলপাড় উত্তর ২৪ পরগনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুর নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর লক্ষ্মীবারে সকাল থেকে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান তদন্তকারী আধিকারিকদের। জানা যাচ্ছে, মন্ত্রীর মাইকেল নগরের বাড়িতে পৌঁছে যায় ইডি। তল্লাশির পাশাপাশি রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও খবর। এখানেই থেমে থাকেনি ইডি। শুধু খাদ্যমন্ত্রী রথীন ঘোষ নয়, পুর নিয়োগ দুর্নীতিতে হাফ ডজন পুর চেয়ারম্যানদের বাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা।

আরও পড়ুন:CV Anand Bose: তৃণমূলের রাজভবন অভিযানের দিনই উত্তরবঙ্গে রাজ্যপাল, বিঁধলেন রাজ্য সরকারকে

জানা যাচ্ছে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় উত্তর চব্বিশ পরগনার অন্তত হাফ ডজন পুর চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি অভিযানে নেমেছে ইডি। বৃহস্পতিবার প্রথমে ইডির একটি টিম পৌঁছে যায় মধ্যমগ্রামে রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে। এরপরেই উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু পুরসভার চেয়ারম্যান ও প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে পৌঁছে যান ইডি কর্তারা।

বরানগর-কামারহাটির পুর চেয়ারম্যানদের বাড়িতেও তল্লাশি, তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি

সূত্রে খবর, ওই পুরসভার চেয়ারম্যান ও প্রাক্তন চেয়ারম্যানেরা হলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা, বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক, টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী, দক্ষিণ দমদম পুরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান পাচু গোপাল রায়।

বরানগর-কামারহাটির পুর চেয়ারম্যানদের বাড়িতেও তল্লাশি, তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি

ইডি সূত্রে খবর, ২০১৪-২০১৮ সাল পর্যন্ত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। তদন্তকারীদের দাবি, দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের বয়ানে মন্ত্রী রথীন ঘোষের নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই আজকের তল্লাশি। এমনকি তাঁর অনুগামীদের বাড়িতেও তল্লাশি চলেছে। এই হানা দেওয়ার ঘটনায় রাজ্যের আরও এক মন্ত্রীর গ্রেফতারির জল্পনা শুরু হয়েছে। এই তল্লাশি অভিযানের পর বেশ কিছু জরুরী নথি পাওয়া যাবে বলেও অনুমান তদন্তকারীদের

বরানগর-কামারহাটির পুর চেয়ারম্যানদের বাড়িতেও তল্লাশি, তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি

বরানগর-কামারহাটির পুর চেয়ারম্যানদের বাড়িতেও তল্লাশি, তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত