আক্রমণের পর আরও আটঘাট বেঁধে তদন্তে ইডি, বৈঠকে বোঝালেন রাহুল

সবদিক থেকে আটঘাট বেঁধে নামতে নির্দেশ দিলেন তিনি। এলাকা খতিয়ে দেখে তার মানচিত্র বুঝে নিরাপত্তার জন্য বাহিনী মোতায়েন করতে হবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সন্দেশখালির শাহজাহানের কারবারের খোঁজে তার ডেরায় গিয়ে আক্রান্ত হয়েছে ইডি আধিকারিকরা । যা কার্যত নজিরবিহীন। ওই ঘটনার পর সুরক্ষা বাড়ানো হয়েছে ইডি আধিকারিকদের। আধিকারিকদের দেওয়া হয়েছে বিশেষ বার্তা। ইডির পাশাপাশি সুরক্ষা বাড়ানো হয়েছে সিআরপিএফেরও।

আক্রমণের পর আরও আটঘাট বেঁধে তদন্তে ইডি, বৈঠকে বোঝালেন রাহুল

আরও পড়ুন: এজেন্সির জালে বাদশা, এখনও অধরা শাহজাহান

গত দুবছরে রাজ্যে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। কোটি কোটি নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তবে এভাবে আক্রান্ত হতে হয়নি এর আগে। সম্প্রতি কলকাতায় এসেছিলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। অফিসারদের সঙ্গে বৈঠক করেন তিনি।

আক্রমণের পর আরও আটঘাট বেঁধে তদন্তে ইডি, বৈঠকে বোঝালেন রাহুল

তারপর তিনি বার্তা দেন, যে কোন অভিযানে গেলে আরও সমন্বয় বাড়াতে হবে। আরও সাবধান হওয়ার কথা বললেন তিনি। সবদিক থেকে আটঘাট বেঁধে নামতে নির্দেশ দিলেন তিনি। এলাকা খতিয়ে দেখে তার মানচিত্র বুঝে নিরাপত্তার জন্য বাহিনী মোতায়েন করতে হবে।

আক্রমণের পর আরও আটঘাট বেঁধে তদন্তে ইডি, বৈঠকে বোঝালেন রাহুল
আক্রমণের পর আরও আটঘাট বেঁধে তদন্তে ইডি, বৈঠকে বোঝালেন রাহুল

আক্রমণের পর আরও আটঘাট বেঁধে তদন্তে ইডি, বৈঠকে বোঝালেন রাহুল

তদন্তের ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন যেন বিচার শেষে সাজা সুনিশ্চিত করা যায়। উল্লেখ্য গত সপ্তাহে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে মাথা ফাটে তদন্তকারীদের। গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। এরপর সুরক্ষা বাড়াতে বিশেষ ধরনের হেলমেট , ঢাল বাধ্যতামুলক করার কথা বলা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত