সন্দেশখালির শাহজাহানের কারবারের খোঁজে ইডির পাশাপাশি NIA,BSF,INCOME TAX DEPARTMENT. কি ছিল শাহজাহানের ডেরায়? তল্লাশি রুখে কোথায় পাচার সেসব জিনিস? শাহজাহান নিয়ে তথ্য সংগ্রহে তৎপর একাধিক কেন্দ্রীয় এজেন্সি। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া নিয়ে আগে অভিযোগ উঠেছিল শাহজাহানের বিরুদ্ধে। মানব পাচার যোগ খতিয়ে দেখবে NIA. তথ্য দিয়ে সহযোগিতা করবে BSF ও কেন্দ্রীয় গোয়েন্দারা। শাহজাহানের আর্থিক হালের তথ্য সংগ্রহে INCOME TAX DEPARTMENT।



আরও পড়ুন: শীঘ্রই জালে সন্দেশখালির বাদশা? শাহজাহানের খোঁজে কড়া পদক্ষেপ DGP রাজীবের
শাহজাহানকে চারপাশ দিয়ে ঘিরে ধরছে একাধিক এজেন্সির জাল। ইডির অফিসারদের ওপর হামলার পর ৫ দিন পেরিয়েছে। কোথায় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান? রাজ্যপালের কড়াকড়ির পরও কোথায় ধরপাকড়? ইডি আধিকারিকদের পিটিয়ে বহাল তবিয়তে ঘুরছে অভিযুক্তরা। বিরোধীদের প্রশ্ন, কার প্রশয়ে? পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে ইডি। ডিজির কড়া বার্তার পরেও কেন অধরা শেখ শাহজাহান? ইডির সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় এজেন্সিগুলির আধিকারিকরা।



উল্লেখ্য, গত ৫ জানুয়ারী উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকদের একটি দল। ইডি যখন শাহজাহানের গ্রাম সরবেড়িয়ায় ঢুকবে ঠিক তাঁর আগেই রাস্তা ঘিরে ফেলেন গ্রামবাসীরা। এই গণ্ডগোলের মধ্যেই তৃণমূল নেতার বাড়ির সামনে তাঁদের ঘিরে ফেলে মারধর শুরু করে শাহজাহানের অনুগামীরা। সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকেও।

এজেন্সির জালে বাদশা, এখনও অধরা শাহজাহান
বনগাঁতেও ইডির উপর হামলা চালানো হয়। সেখানে বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যের বাড়িতে একই মামলায় তল্লাশি চালাচ্ছিল ইডি। ইডি আধিকারিকদের ধাওয়া করে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। ভাঙচুর চলে গাড়িতে। তিন ইডি আধিকারিক জখম হন। যদিও তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয় ইডি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, দু’টি ঘটনাতেই ইডি রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।








