নজরবন্দি ব্যুরোঃ আগামী বছরেই রয়েছে পাঁচ রাজ্যের নির্বাচন। কিন্তু ক্রমশ হাতের বাইরে যাচ্ছে দেশে বাড়ছে ওমিক্রনের আতঙ্ক। এমত অবস্থায় ২০২২ সালে কবে হবে নির্বাচন? তা নিয়ে সোমবার বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
আরও পড়ুনঃ বড়দিনে বাড়ল করোনায় মৃত্যুর সংখ্যা, দেশে ওমিক্রন বাড়ল এক দিন ৩৭ শতাংশ
সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসে রয়েছে উত্তরপ্রদেশ, মণিপুর, গোয়া, উত্তরাখণ্ড এবং পাঞ্জাবের। কিন্তু সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৮ এ। দেশের ১৯ টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে দ্রুত গতিতে ছড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এমত অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভুষণের সঙ্গে আলোচনায় বসতে চলেছে নির্বাচন কমিশন। দেশের করোনা পরিস্থিতি কী অবস্থায় রয়েছে? এই মুহুর্তে নির্বাচন করানো সম্ভব? এবিষয়ে আলোচনা হবে দুই পক্ষের মধ্যে।
উল্লেখ্য, চলতি বছরেই পাঁচ বিধানসভা নির্বাচনের চলাকালীন রাজ্যে ব্যাপকহারে বাড়তে শুরু করে করোনা আক্রান্তের সংখ্যা। সেই সময়কে দেশে করোনার দ্বিতীয় ঢেউ বলে মনে করেছিলেন চিকিৎসকরা। এমনকি এর কারণে মাদ্রাজ হাইকোর্টের তীব্র ভৎসনার মুখে পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকে। তাই কোন রাজ্যের পরিস্থিতি কী? তা খতিয়ে দেখেই নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করতে চাইছে কমিশন।
এর আগে উত্তরপ্রদেশের নির্বাচন পিছিয়ে নেওয়ার জন্য নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানায় এলাহাবাদ হাইকোর্ট। জাতীয় নির্বাচন কমিশনের কাছে উত্তরপ্রদেশের নির্বাচন ১ থেকে ২ মাসের জন্য স্থগিত রাখার আর্জি জানানো হয়। তারপরেই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বাড়ছে ওমিক্রনের আতঙ্ক, দেশে নতুন করে আক্রান্ত ৫৭৮

ইতিমধ্যেই দেশে করোনার নতুন ভেরিয়েন্টের সংখ্যা ক্রমাগত বাড়তে শুরু করেছে। সারা দেশের মধ্যে দিল্লীতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী। সংখ্যা ১৪২। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৪১। কেরলে আক্রান্ত হয়েছে ৫৭। গুজরাতে ৪৯ জন। রাজস্থানে ৪৩ জন এবং তেলেঙ্গানায় ৪১ জন।



