ভোটের আগে প্রশাসনে ‘মেগা সার্জারি’! ১৩ জেলাশাসক-সহ কলকাতার শীর্ষ আধিকারিকদের সরাল নির্বাচন কমিশন

ভোটের আগে বড় পদক্ষেপ—১৩ জেলার ডিএম-ডিইও বদলি, কলকাতার পুর কমিশনার ও দক্ষিণ কলকাতার ডিইও সরিয়ে প্রশাসনে কড়া বার্তা নির্বাচন কমিশনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের মুখে প্রশাসনে নজিরবিহীন রদবদল। একসঙ্গে ১৩ জন জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক (ডিইও)-কে সরিয়ে দিয়ে বড় বার্তা দিল নির্বাচন কমিশন (Election Commission of India)। শুধু জেলা নয়, কলকাতার পুর কমিশনার ও দক্ষিণ কলকাতার ডিইও-কেও এই তালিকায় রাখা হয়েছে। নির্বাচনের আগে প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

বুধবার জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী, কোচবিহার থেকে আলিপুরদুয়ার—একাধিক গুরুত্বপূর্ণ জেলার দায়িত্বে থাকা আইএএস আধিকারিকদের সরানো হয়েছে। তালিকায় রয়েছেন জিতিন যাদব (কোচবিহার), সন্দীপ ঘোষ (জলপাইগুড়ি), বিবেক কুমার (উত্তর দিনাজপুর), রাজনবীর সিং কাপুর (মালদা), আর অর্জুন (মুর্শিদাবাদ), শ্রীকান্ত পালি (নদিয়া), স্বেতা আগরওয়াল (পূর্ব বর্ধমান), শিলপা গৌরিসারিয়া (উত্তর ২৪ পরগনা), অভিষেক কুমার তিওয়ারি (দক্ষিণ ২৪ পরগনা), হরিশঙ্কর পাণিক্কার (দার্জিলিং) এবং টি বালাসুব্রমানিয়ান (আলিপুরদুয়ার)।

- Advertisement -

ভোটের আগে প্রশাসনে ‘মেগা সার্জারি’! ১৩ জেলাশাসক-সহ কলকাতার শীর্ষ আধিকারিকদের সরাল নির্বাচন কমিশন

ভোটের আগে প্রশাসনে ‘মেগা সার্জারি’! ১৩ জেলাশাসক-সহ কলকাতার শীর্ষ আধিকারিকদের সরাল নির্বাচন কমিশন
ভোটের আগে প্রশাসনে ‘মেগা সার্জারি’! ১৩ জেলাশাসক-সহ কলকাতার শীর্ষ আধিকারিকদের সরাল নির্বাচন কমিশন

শুধু জেলা প্রশাসনেই নয়, কলকাতার প্রশাসনিক কাঠামোতেও বড়সড় বদল আনা হয়েছে। স্মিতা পাণ্ডেকে কলকাতা পুর কমিশনার (কেএমসি-সহ ডিইও, কলকাতা উত্তর) পদে এবং রণধীর কুমারকে দক্ষিণ কলকাতার ডিইও পদে বদলি করা হয়েছে। ফলে রাজধানী শহরের নির্বাচন পরিচালনাতেও নতুন সমীকরণ তৈরি হল।

উল্লেখযোগ্যভাবে, এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টা আগেই রাজ্যের পাঁচ ডিআইজি স্তরের পুলিশ আধিকারিককেও সরানোর নির্দেশ দিয়েছিল কমিশন। অর্থাৎ, প্রশাসন ও পুলিশ—দুই ক্ষেত্রেই একযোগে বড়সড় ‘ওভারহল’ চালানো হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে—আসন্ন বিধানসভা নির্বাচনে কোনও প্রকার পক্ষপাতিত্ব বা প্রশাসনিক প্রভাবের অভিযোগ এড়াতে আগাম প্রস্তুতি নিচ্ছে কমিশন। ভোটকে ঘিরে যাতে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় থাকে, তার জন্যই এই কঠোর বার্তা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর