মুখ পুড়ল বিজেপির, মমতার বিরুদ্ধে শুভেন্দুর অভিযোগ খারিজ কমিশনের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুখ পুড়ল বিজেপির, মমতার বিরুদ্ধে শুভেন্দুর অভিযোগ খারিজ কমিশনের। আসন্ন নির্বাচনে সবথেকে হাইভোল্টেজ লড়াই নন্দীগ্রাম বিধানসভায় যুযুধান তাঁরা। তবে ম্যাচের আগেই সেমসাইডে গোল খেয়ে গেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর প্রতিপক্ষ তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আনা তাঁর অভিযোগকে নির্বাচন কমিশন শুধু খারিজ করেই দেয়নি এক প্রকার ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ফলে কমিশনে একইসাথে মুখ পুড়ল শুভেন্দু ও বিজেপির।

আরও পড়ুনঃ আগামী ৪৮ ঘন্টায় উত্তর বঙ্গে বৃষ্টির সম্ভাবনা, কেমন হবে বাংলার আবহাওয়া?

কিন্তু কি অভিযোগ করেছিলেন শুভেন্দু। তাঁর দাবি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটি সিবিআই মামলা ও অসমের ৫টি মামলা নিয়ে মোট ছটি মামলা আছে। এটা শুভেন্দু অধিকারী চিঠি লিখে নির্বাচন কমিশনকে জানিয়েছেন। এদিকে কমিশন শুভেন্দুর এই অভিযোগ খারিজ করে দিয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে একজন সরকারি কর্মীর নামে সিবিআই মামলা হয়েছিল। তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সিবিআই সূত্র তাই বলছে। এর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই। এছাড়া অসমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মামলা আছে বলে যে অভিযোগ শুভেন্দু অধিকারী করেছেন সেই মামলারও কোনও হদিশ কমিশন পায়নি বলে কমিশন সূত্রে জানা গেছে।

এছাড়াও যে পদ্ধতিতে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে তথ্য গোপন করে মনোনয়নের হলফনামা জমা করেছেন বলে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন সেই পদ্ধতিও সঠিক নয় বলে কমিশনের বক্তব্য। কমিশন সূত্রে জানা গেছে, এই বিষয়ে কেউ কোনও প্রার্থীর নামে অভিযোগ করলে তা উপযুক্ত প্রমাণ সহ রিটার্নিং অফিসারের কাছে হলফনামা দিয়ে অভিযোগ জানাতে হয়। শুভেন্দু অধিকারী সেই নিয়ম মেনে অভিযোগ করেননি। কাজেই তাঁর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা অভিযোগের কোনও গ্রহণযোগ্যতা নেই।

মুখ পুড়ল বিজেপির, মমতার বিরুদ্ধে শুভেন্দুর অভিযোগ খারিজ কমিশনের। তমলুকের নীমতৌড়ি থেকে একটি সভা থেকে শুভেন্দু বলেন  ‘মাননীয়া নন্দীগ্রাম থেকে নমিনেশন জমা দিয়েছেন। আমি অবজেকশন করছি। ৬টা মামলা তাঁর বিরুদ্ধে আছে। তিনি তা হলফনামায় উল্লেখ করেননি। এটা তথ্য গোপন। ২০১৮ তে তাঁর নামে অসমে ৫টি মামলা আছে।একটি সিবিআই মামলা পেন্ডিং আছে। এসব আমি দায়িত্ব নিয়ে বলছি। তাই মাননীয়াকে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া উচিত।’ এই গুরুতর অভিযোগ খারিজ হওয়ায় বেশ বেকায়দায় শুভেন্দু তা বলাইবাহুল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর