Mango jelly: বানিয়ে ফেলুন কাঁচা আমের জেলি, জেনে নিন রেসিপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এখনও আমের সিজেন চলে যায়নি। এখনও বাজার ঘুরলে বেশ কিছু কাঁচা আম পাওয়া যাবে। তাই আর দেরি না করে এখনই কয়েকটি কাঁচা আম এনে তা দিয়ে জেলি বানিয়ে সংগ্রহ করে রাখুন। যা খেতে ও দেখতে অনন্য হয়। আর এটি বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার। তাই আর দেরি না করে দেখে নিন এক নজরে সেই রেসিপি।

আরও পড়ুনঃ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় কেঁপে উঠছে সবাই, উদ্বেগ প্রকাশ করলেন জয়া আহসান

উপকরণ
কাঁচা আম-৪টি
জল-৪ কাপ
চিনি-৪ কাপ
নুন-পরিমান মত
আগার আগার-২ চা চামচ
লেবু-২ টো
সাইট্রিক অ্যাসিড-১ টেবিল চামচ
ম্যাঙ্গো অয়েল-আধা চা চামচ
ম্যাঙ্গো এসেন্স-আধা চা চামচ

বানিয়ে ফেলুন কাঁচা আমের জেলি, জেনে নিন রেসিপি 
বানিয়ে ফেলুন কাঁচা আমের জেলি, জেনে নিন রেসিপি 

প্রণালী
প্রথমে কাঁচা আম গুলো নিয়ে নিন এরপর সমস্ত আমগুলোর ছাল ভালো করে ছাড়িয়ে নিন। এরপর চার কাপ জল দিয়েই আম গুলো সিদ্ধ করে নিন। এরপর আধা কাপ ওই সিদ্ধ জল নিয়ে নিন। এরপর পরিমান মত আগার আগার দিয়ে গুলে নিন। এরপর বাকি আমের রস গুলো চিনি এবং নুন সহযোগে নাড়তে থাকুন। এর পর চিনি ভালো ভাবে গলে গেলে তার মধ্যে ওই আমের রস এবং আগার আগারের মিশ্রণটি মিশিয়ে নিন বাকি আমের রসের সঙ্গে।

বানিয়ে ফেলুন কাঁচা আমের জেলি, জেনে নিন রেসিপি

বানিয়ে ফেলুন কাঁচা আমের জেলি, জেনে নিন রেসিপি 
বানিয়ে ফেলুন কাঁচা আমের জেলি, জেনে নিন রেসিপি 

এরপর মিশ্রণটি ঘন হয়ে গেলে তার মধ্যে লেবুর রস মিশিয়ে নিন। এরপর দেখবেন উপরে ফ্যানা ফ্যানা উঠেছে। সেগুলি চামচের সাহায্যে ফেলে দিন। এরপর বাদ বাকি উপকরণ গুলো মিশিয়ে নিন। এরপর গ্যাস বন্ধ করে দিন। এবং একটি পাত্রে রেখে দিন। ঠাণ্ডা হয়ে গেলে পাত্রের ঢাকনা লাগিয়ে দিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত