শীতের রাতে ডিনার জমাবে আচারি মটন, দেখুন সহজ রেসিপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মাঘের শীতে কাবু আট থেকে আশি। এই সময় বাহারি খাবার খেতে মন চায়। খাসির মাংসের নাম শুনলে বাঙালি আর কী চায়। তবে মটন কষা, খাসির মাংসের ঝোল তো অনেক খেয়েছেন, এবার কিছু অন্যরকম চেষ্টা করতে পারেন। সহজেই বানিয়ে নিতে পারেন আচারি মটন (Easy Achari Mutton Recipe)। রাতের ডিনারে রুটি বা পরোটার সাথে গরম গরম আচারি মটনের স্বাদ উপভোগ করুন।

শীতের রাতে ডিনার জমাবে আচারি মটন, দেখুন সহজ রেসিপি

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২৯ জানুয়ারি, আজকের দিনের ঘটনাবলী একনজরে

উপকরণ:
মটন কিমা
পেঁয়াজ
কাঁচা লঙ্কা
টমেটো
রসুন বাটা
ঘি
তেল
মাখন
কাজুবাদাম
জিরে গুড়ো
আমচুর পাউডার
চিজ
গরম মশলা
হলুদ গুঁড়ো
ধনে গুঁড়ো
জায়ফল ও জয়ত্রী গুঁড়ো
ধনে পাতা
আমচুর পাউডার।

শীতের রাতে ডিনার জমাবে আচারি মটন, দেখুন সহজ রেসিপি
শীতের রাতে ডিনার জমাবে আচারি মটন, দেখুন সহজ রেসিপি

কীভাবে বানাবেন:
একটি পাত্রে মটনের কিমা, পেঁয়াজ, লঙ্কা কুচি, অল্প পরিমাণ তেল, মাখন, ঘি দিয়ে মাখিয়ে নিন। এরপর তাতে হলুদ গুঁড়ো ও সামান্য আমচুর পাউডার দিয়ে আরেকবার মেখে নিন। এবার কিমার মিশ্রণটিতে চিজ কিউব দিয়ে হাতের সাহায্যে কোফতার আকার দিয়ে দিন।

শীতের রাতে ডিনার জমাবে আচারি মটন, দেখুন সহজ রেসিপি

শীতের রাতে ডিনার জমাবে আচারি মটন, দেখুন সহজ রেসিপি

গ্যাসে মিডিয়াম আঁচে কড়াই বসিয়ে ঘি ও তেল একসঙ্গে দিন। কোফতাগুলি লাল লাল করে ভেজে নিতে হবে। এবার ওই তেলেই কুচি করা পেঁয়াজ ও রসুন দিয়ে ভেজে নিন। পেঁয়াজগুলি লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নিন। আবারও একই তেলে কাজু বাদাম বাটা দিয়ে দিন। এবার টমেটো কুচি, হলুদ গুঁড়ো, নুন দিয়ে নাড়িয়ে নিন। এরপর বেশি করে আমচুর পাউডার দিয়ে দিতে হবে। মশলাগুলি ভালো করে কষে এলে সামান্য জল ঢেলে দিন। ঝোল ফুটে গেলেই তৈরি আচারি মটন। ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত