East bangal: লোবেরাকে নিয়ে আনন্দে মাতোয়ারা সমর্থকরা, খুশি নয় সিচুয়ান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব‍্যুরো: সার্জিও লোবেরা ইস্টবেঙ্গলে আসছেন এ ব্যাপারটা কয়েকদিন আগে অনেকটাই নিশ্চিত হয়ে গেলেও এখন তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। কিছুদিন আগে তার এজেন্টে জানিয়েছিলেন , ইমামি ইস্টবেঙ্গল আসার জন্য নাকি যথেষ্ট আগ্ৰহী স্প্যানিশ কোচ। আর সেকথা সকলের সামনে আসতেই নতুন করে সমর্থকরা আশার আলো দেখতে শুরু করেছিল।

আরও পড়ুন: Jason Cummings: নজরে আইএসএল, সবুজ-মেরুনের এই ফরোয়ার্ডকে আবার নিতে আগ্ৰহী মুম্বই সিটি

WhatsApp Image 2023 04 14 at 4.32.50 PM 2

তবে গত মঙ্গলবার থেকেই দেখা দেয় নয়া বিতর্ক। একটি জনপ্রিয় মাধ্যমের তরফ থেকে জানানো হয়, লোবেরাকে নেওয়ার জন্য নাকি লড়াই শুরু করেছে ওডিশা এফসি। শোনা গেছে, তার সাথে কথাবার্তাও নাকি অনেকদূর এগিয়ে নিয়ে গেছে ওডিশা ক্লাব। তারপর থেকেই চিন্তায় ভাজ ইস্টবেঙ্গল জনতার মধ্যে।

WhatsApp Image 2023 04 14 at 4.32.50 PM 1

তবে যাইহোক, মুম্বাই সিটিকে আইএসএল চ্যাম্পিয়ন করা এই কোচকে আনতে যথেষ্ট আত্মবিশ্বাসী ইমামি কর্তারা। বিশেষ সূত্র জানাচ্ছে, এই স্প্যানিশ কোচের কাছে কিছুদিন আগেই নাকি চলে গিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের চুক্তিপত্র। তবে এখনো পর্যন্ত চিনের সিচুয়ানের দায়িত্বে থাকায় এনওসি না পাওয়া পর্যন্ত সই করতে পারবেন না লোবেরা। এখানেই দেখা দিয়েছে দিয়েছে।

লোবেরাকে নিয়ে আনন্দে মাতোয়ারা সমর্থকরা, দেখা দিয়েছে বাড়তি জটিলতা

WhatsApp Image 2023 04 14 at 4.32.50 PM

আসলে মৌখিক সম্মতির কথা রাষ্ট্র হতেই তাকে যেভাবে লাল-হলুদের নয়নের মনি করেছে , তা হয়ত ভালোভাবে দেখছে না চিনের এই প্রথম ডিভিশনের ক্লাব। সেক্ষেত্রে ই হয়ত দেখা দিয়েছে বাড়তি জটিলতা। এমনটাই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত