DYFI: ডিওয়াইএফআইয়ের সাধারণ সম্পাদক হিমাঘ্নরাজ, শক্তি কমলেও বাংলাতেই ভরসা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুরু থেকে একাধিকবার ডিওয়াইএফআইয়ের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিল বাংলা। রবিবার বিকেলে সল্টলেকের ইজেডসিসিতে সর্বভারতীয় সাধারণ সম্মেলনের শেষে বড় দায়িত্ব পেল বাংলাই। ডিওয়াইএফআইয়ের সাধারণ সম্পাদক হিমাঘ্নরাজ ভট্টাচার্য। সভাপতির দায়িত্ব পেলেন কেরলের এ রহিম।

আরও পড়ুনঃ Weather in Bengal: রাজ্যের ৪ জেলাতে বৃষ্টির সম্ভবনা, এক নজরে রাজ্যের আবহাওয়া

১৯৮০ সাল থেকে যাত্রাশুরু সিপি(আই)এমের যুব সংগঠনের। এর আগে দায়িত্ব সামলেছেন হান্নান মোল্লা, মহম্মদ সেলিম, তাপস সিনহা এবং পরে অভয় মুখ্যোপাধ্যায়রা। সেই ধারা বজায় থেকেই ফের বাংলার ছেলেই পেল যুব সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব।

May be an image of 3 people, people standing and indoor

এর আগে দক্ষিণ ২৪ পরগণার ডিওয়াইএফআইয়ের সম্পাদক ছিল হিমঘ্নরাজ। বছর দু’য়েক আগেই কেন্দ্রিয় সম্পাদকমণ্ডলীতে জায়গা হয় তাঁর। এবার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে তাঁকে।

রাজ্যে বাম শাসনকালে ছাত্র এবং যুব আন্দোলন থেকে উঠে আসা একাধিক নেতৃত্ব এই মুহুর্তে সিপি(আই)এমের দায়িত্বে রয়েছেন। কিন্তু সময়ের সঙ্গে একেবারে আলগা হয়ে পড়েছে সিপি(আই)এমের সংগঠন। সংগঠনকে পুনরায় উজ্জীবিত করা তাঁদের কাছে প্রধান লক্ষ্য।

ডিওয়াইএফআইয়ের সাধারণ সম্পাদক হিমাঘ্নরাজ, বিশেষ গুরুত্ব 

ডিওয়াইএফআইয়ের সাধারণ সম্পাদক হিমাঘ্নরাজ, বিশেষ গুরুত্ব 
ডিওয়াইএফআইয়ের সাধারণ সম্পাদক হিমাঘ্নরাজ, বিশেষ গুরুত্ব 

সম্প্রতি ডিওয়াইএফআইয়ের ১১তম সর্বভারতীয় সম্মেলনে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ডিওয়াইএফআইয়ের প্রতিষ্ঠাতা সদস্য বুদ্ধদেব ভট্টচার্য। উপস্থিত ছিলেন প্রাক্তন সম্পাদকরাও। আগামীদিনে যুবদের ওপর ভর দিয়ে এগোতে পারবে সিপি(আই)এম? প্রশ্ন রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত