নজরবন্দি ব্যুরোঃ অশনি সঙ্কেত দূর হলেও, রাজ্যে এখনও বেশ কিছুদিন পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও আবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিন দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,
আরও পড়ুনঃ অভিনেত্রী পল্লবীর মৃত্যু নিয়ে সন্দিহান অনেকেই, জেরাতে কি জানালেন তার প্রেমিক?


উত্তরবঙ্গের জেলাগুলিতে ১৭ মে, মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতার কথা জানানো হয়েছে।

আগামী ৫ দিন উত্তরবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। অপর দিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে হাওয়া বইতে পারে।



রাজ্যের ৪ জেলাতে বৃষ্টির সম্ভবনা, এক নজরে রাজ্যের আবহাওয়া
তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। গত দু’দিনের মতো আজও জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে সন্ধের পর বৃষ্টি হতে পারে কলকাতায়। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।








