শুরু হচ্ছে দ্বিতীয় দফায় “দুয়ারে সরকার”, পাওয়া যাবে “লক্ষীর ভাণ্ডারের” আবেদন পত্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শুরু হচ্ছে দ্বিতীয় দফায় “দুয়ারে সরকার”, পাওয়া যাবে “লক্ষীর ভাণ্ডারের” আবেদন পত্র। ভাইফোঁটার দিন থেকেই রাজ্য জুড়ে শুরু হবে দ্বিতীয় দফার ‘দুয়ারে সরকার’ প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই জানিয়েছেন, রাজ্যের ৯৯ শতাংশ মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। পাশাপাশি, ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প নিয়েও বড় ঘোষণা করলেন তিনি।

আরও পড়ুনঃ CAPF পরীক্ষায় বিতর্কিত প্রশ্ন, মোদীকে কটাক্ষ মমতার

শুরু হচ্ছে দ্বিতীয় দফায় "দুয়ারে সরকার"
শুরু হচ্ছে দ্বিতীয় দফায় “দুয়ারে সরকার”

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘‘রাজ্যের সব সংবাদমাধ্যমে দুয়ারে সরকারের দ্বিতীয় দফার বিজ্ঞাপণ পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী সোমবার থেকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় চালু করা হবে শিবির। তা চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। রাজ্য সরকারের ১৮টি প্রকল্পের সুবিধা পেতে ওই শিবিরে আবেদন করা যাবে। রাজ্যে এ রকম ১৭ হাজারের বেশি শিবির খোলা হবে সাধারণ মানুষের আবেদন খতিয়ে দেখার জন্য।’’

পাওয়া যাবে "লক্ষীর ভাণ্ডারের" আবেদন পত্র
পাওয়া যাবে “লক্ষীর ভাণ্ডারের” আবেদন পত্র

শুরু হচ্ছে দ্বিতীয় দফায় “দুয়ারে সরকার”, পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেরও শিবির তৈরি করা হবে, জানালেন মুখ্যমন্ত্রী। আগামী ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যে চালু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের সুবিধা পেতে বিনামূল্যে ফর্ম পাবেন উপভোক্তারা। বিধানসভা নির্বাচনের সময়ে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিলো।

সেই প্রতিশ্রুতি মতোই রাজ্যের গৃহবধূদের জন্য প্রকল্প চালু করার কাজে উদ্যোগী হলেন তিনি। এই প্রকল্পে গৃহবধূরা মাসে ৫০০ টাকা এবং তফসিলি জাতি-উপজাতির এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মহিলারা মাসে এক হাজার টাকা করে পাবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, ‘‘প্রকল্পের সুবিধা পেতে কোনও কর দিতে হবে না। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম দেবেন সরকারি আধিকারিকরাই।’’

শুরু হচ্ছে দ্বিতীয় দফায় “দুয়ারে সরকার”, পাওয়া যাবে “লক্ষীর ভাণ্ডারের” আবেদন পত্র

এই প্রকল্পে দুর্নীতি যাতে না-ঘটে, তার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, বাইরে থেকে বা অন্য কোনও সূত্র থেকে এই প্রকল্পের ফর্ম পাওয়া যাবে না। ফর্মেই একটি হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে। কোনও অভিযোগ থাকলে বিশেষ হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে। অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থাও গ্রহণ করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন