CAPF পরীক্ষায় বিতর্কিত প্রশ্ন, মোদীকে কটাক্ষ মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: CAPF পরীক্ষায় বিতর্কিত প্রশ্ন, তাই নিয়ে এবার মোদীকে কটাক্ষ মমতার। এবার কেন্দ্রীয় সরকারি পরীক্ষায় এসেছে রাজনৈতিক প্রশ্ন। যা নিয়ে এবার শুরু হয়েছে নয়া বিতর্ক। বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে ২০০ শব্দের প্রবন্ধ লিখতে দেওয়া হয়েছে ইউপিএসসি-র প্রশ্নপত্রে। যা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিল তৃণমূল। তাঁদের প্রশ্ন ছিল, পেগাসাস বা অর্থনীতি নিয়ে কেন প্রশ্ন কোনো নেই?

আরও পড়ুনঃ করোনাকালের উপনির্বাচন, ভোট নিয়ে রাজনৈতিক দলের মত চায় কমিশন

CAPF পরীক্ষায় বিতর্কিত প্রশ্ন, এবার সরাসরি মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ইউপিএসসি তে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো সবকটাই মোটিভেটেড। আমার মনে হয় বিজেপির পার্টি অফিসে বসে এইসব প্রশ্ন তৈরি করা হয়েছে। আমি শকড্।”

একইসঙ্গে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, “প্রতিটা কেন্দ্রীয় প্রজেক্টে ওদের নাম। এটা কি হচ্ছে। মাটি থেকে আকাশ, যা যা প্রজেক্ট করা হচ্ছে সবেতেই ওদের নাম। বিমানবন্দরে জানতে চাওয়া হচ্ছে আপনি দিদির সমর্থক, নাকি মোদির সমর্থক।”

CAPF পরীক্ষায় বিতর্কিত প্রশ্ন, মোদীকে কটাক্ষ মমতার

CAPF-র অ্যাসিস্ট্যান্ট কমাড্যান্ট পদপ্রার্থীদের “পশ্চিমবঙ্গে ভোট-সন্ত্রাস” নিয়ে প্রবন্ধ লিখতে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই প্রশ্নপত্রে ঠাঁই পেয়েছে আরও একগুচ্ছ বিতর্কিত প্রশ্নও। যেমন- “কৃষক আন্দোলন কি উদ্দেশ্য প্রণোদিত। পক্ষে-বিপক্ষে যুক্তি দিয়ে প্রবন্ধ লেখো”, “ভারতের সুরক্ষায় অনুপ্রবেশ বিতর্ক”, “রাজনীতিতে পরিবারতন্ত্র কি ব্যবসায় পরিণত হয়েছে”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন