পুজোয় ২৪ ঘণ্টা হেল্পলাইনের সাথে বাড়ছে কোভিড বেড, নিয়োগ হচ্ছে নার্স।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুজোয় ২৪ ঘণ্টা হেল্পলাইনের সাথে বাড়ছে কোভিড বেড, নিয়োগ হচ্ছে নার্স। আর মাত্র একটা সপ্তাহ। তারপরই উৎসবের জোয়ারে গা ভাসাবে আমজনতা। মর্তে আগমন ঘটবে দেবী দুর্গার। সেই প্রসঙ্গে সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে দিল্লি ও অন্য রাজ্যের সঙ্গে বাংলার তুলনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে পুজো আবহে করোনা প্রতিরোধে একাধিক ব্যাবস্থার কথা ঘোষনা হল নবান্ন থেকে।

আরও পড়ুনঃ পুজোর আগে চলবে লোকাল ট্রেন? প্রস্তুত রেল মন্ত্রক।

আজ নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, “দিল্লিতে তো একটা মাত্র পুজোর অনুমতি দিয়েছে। উত্তরপ্রদেশ-সহ অন্য রাজ্যে তো অন্য রাজ্যে তো পার্মিশনই দিচ্ছে না। আমি কিন্তু দিলাম।” রাজ্যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে সেকথা জানিয়ে তিনি একাধিকবার বলেন পুজোর আনন্দ নিতে কিন্তু বিধি মেনে চলতে। তাঁর কথায়, সতর্কতা মেনেই উৎসব পালন করতে হবে। সামাজিক দূরত্ব মানতে হবে এবং সারাক্ষণ মাস্ক পরতে হবে।

পুজোয় ২৪ ঘণ্টা হেল্পলাইনের সাথে বাড়ছে কোভিড বেড, দুর্গা পুজোকে ঘিরে জনতা মাতোয়ারা হলেও, আশঙ্কায় রয়েছেন সরকারী আধিকারিকরা। তাই আর এই বছর দুর্গা পুজোতে নবান্নে সর্বক্ষণ খোলা থাকবে কন্ট্রোল রুম। সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে এমনটাই ঘোষণা করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে মুখ্য সচিব সোমবার বলেন, এবার পুজোর সর্বক্ষণের জন্য নবান্নে কন্ট্রোল রুম খোলা। যেকোনো সমস্যায় কন্ট্রোল রুমের নাম্বারে ফোন করলেই মিলবে সমাধান। কন্ট্রোল রুম নাম্বার হল ১০৭০ ও ২২১৪৩৫২৬ ।

অন্যদিকে এরই মাঝে এম আর বাঙুর হাসপাতালে বাড়ানো হচ্ছে বেডের সংখ্যা। এই প্রসঙ্গে মুখ্য সচিব জানান, ‘ বাঙুর হাসপাতালে ৫৬ নতুন বেডের ব্যবস্থা চালু হচ্ছে।শীঘ্রই চালু হবে ৪৯৬ টি নতুন বেড’। পাশাপাশি মুখ্যসচিব এদিন আরও জানান , “পাড়ায় পাড়ায় ফের চেম্বার খুলতে পারেন চিকিত্‍সকরা। এব্যাপারে আইন শিথিল করছে রাজ্য সরকার। আরও নার্স নিয়োগেরও ব্যবস্থা চলছে”।

সোমবার সাংবাদিক সম্মেলনে তিনি জানান, -“কোভিড টেস্টের খরচ কমে ১৫০০ টাকা’ করতে তৎপর হয়েছে সরকার । প্রতিটি রোগী যাতে স্বল্পখরচে চিকিৎসা করার সুযোগ পায়, সেদিকে নজর রাখছে তারা । এমনকি করোনা রোগীদের জন্য অ্যাম্বুল্যান্সের ভাড়া কমাতে হবে বলেও জানান তিনি। অবশ্য এব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে সরকার বলে জানিয়েছেন মুখ্য সচিব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর