নজরবন্দি ব্যুরোঃ সর্বদাই দেব ও প্রসেনজিৎকে একই সিনেমায় দেখার জন্য অপেক্ষা করে আপামর সিনেমাপ্রেমী মানুষ। তাদের কথা মাথায় রেখেই আবারও একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই দুই নক্ষত্র। ছবির নাম ” কাছের মানুষ”। এবার ছবির শুটিং নিয়ে অনুরাগীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন দুই তারকা।
আরও পড়ুনঃ যোধপুর পার্ক উৎসবের নাম করে তোলাবাজির অভিযোগ, চেকের মাধ্যমে টাকা দিতে চাপ উদ্যোক্তাদের
নতুন ছবির কথা উল্লেখ করে নেটমাধ্যমে একটি পোস্ট আপলোড করেন দেব ও প্রসেনজিৎ। সেখানে লেখা রয়েছে, আগামী কিছুদিনের মধ্যেই আমরা কলকাতার বিভিন্ন স্থানে নতুন ছবির শুটিং শুরু করব। তাই সবার কাছে অনুরোধ, শুটিং চলাকালীন আমাদের ছবি তুলে নেটমাধ্যমে দেবেন না। এতে ছবির চমক নষ্ট হয়ে যাবে।
আমাদের ছবি তুলে নেটমাধ্যমে দেবেন না, অনুরোধ প্রসেনজিৎ-দেবের

উল্লেখ্য, গতবছরের মাঝামাঝি সময়েই প্রকাশ্যে আসে “কাছের মানুষের” মোশন পোস্টার। যেখানে দেখা গিয়েছিল রেললাইনের উপরে একে অপরের দিকে তাকিয়ে বসে রয়েছেন এই দুই তারকা। তাদের দিকে এগিয়ে আসছে একটি ট্রেন। যা রাতারাতি মন কেড়েছিল সকলের। এবার সেই ছবির মুক্তির দিকেই নজর রেখেছেন সকলে।









