নজরবন্দি ব্যুরোঃ যোধপুর পার্কে তোলাবাজির অভিযোগ। যোধপুর পার্ক উৎসবের নাম করে তোলাবাজির অভিযোগ উঠেছে। এক ক্যাফের কর্ত্রীকে টাকা দিতে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। বিজ্ঞাপনের রেট চার্ট ধরিয়ে চেকের মাধ্যমে টাকা নেওয়ার অভিযোগ।
আরও পড়ুনঃ আফগানিস্তানে খাদ্য সংকট মেটাতে তালিবান সরকারের পাশে দাঁড়ালো ইউরোপীয় ইউনিয়ন
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে যোধপুর পার্কে একটি উৎসবের নাম করে ক্যাফেতে উপস্থিত হচ্ছিলেন কয়েকজন। বিজ্ঞাপনের রেট চার্ট ধরিয়ে চেকের মাধ্যমে টাকা দেওয়ার কথাও বলা হয়েছিল। চেক চাইতে আসলে ওই মহিলা বলেন, ব্যবসা মন্দা চলার দরুণ তিনি টাকা দিতে পারবেন না। এই কথা বলার পরেই বেআইনিভাবে ক্যাফের বাইরে প্রচুর মানুষ ভিড় করতে শুরু করে। ক্যাফের কর্ণধার ভিডিও করতে গেলে হাত মুচড়ে মোবাইল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এমনকি তাঁর মোবাইল পকেটে ঢুকিয়ে নেওয়া হয় বলে অভিযোগ তোলেন তিনি।
পরবর্তীতে রাজ্য মহিলা কমিশনকে গোটা বিষয়টি জানান ওই মহিলা। লেক থানার সঙ্গে যোগাযোগ করা হয় মহিলা কমিশনের তরফে। লেক থানায় অভিযোগ দায়ের করে বেরিয়ে আসেন ওই মহিলা। অভিযোগ দায়ের করে বেরিয়ে আসার সময় তাঁকে পিছু নেওয়ার অভিযোগ তোলেন তিনি। গাড়ি আটকানোর অভিযোগ তোলেন। যাদবপুর থানায় গিয়ে আশ্রয় নেন। পরে পুলিশের সহযোগীতায় বাড়ি ফেরেন।
পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে লেক থানার পুলিশ। উৎসব কর্তৃপক্ষদের তরফে জানানো হয়েছে, গোটা বিষয়টি তাঁদের জানা নেই। যদি এধরনের ঘটনা ঘটে থাকে তার জন্য ক্ষমা চাইছেন তাঁরা। এমনকি ক্যাফে মালিকের কোনও সমস্যা যাতে না হয় সেদিকেও নজর রাখা হয়েছে।
যোধপুর পার্ক উৎসবের নাম করে তোলাবাজির অভিযোগ, খাস কলকাতায়

রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মহিলার কাছ থেকে ফোন আসার পর থানার সঙ্গে যোগাযোগ করেন তিনি। লোকাল থানায় অভিযোগ জানানোর কথা জানানো হয়েছিল। ওসির সঙ্গে কথা হয়েছে। ওসি আশ্বস্ত করেছিল গোটা বিষয়টি তিনি দেখবেন।








