আফগানিস্তানে খাদ্য সংকট মেটাতে তালিবান সরকারের পাশে দাঁড়ালো ইউরোপীয় ইউনিয়ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ ২৫ বছর পর আফগানিস্তানের তালিবানি শাসন শুরু হয়েছে। আর এই তালিবানি শাসন শুরু হওয়াতেই সেই দেশের সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে। দেশের অর্থনীতি শিক্ষানীতি সবকিছুই গোলমাল পেকে গিয়েছে। আর্থিক সঙ্কটে ভুগছে তালিবান সরকার।

আরও পড়ুনঃ ‘বিরিয়ানি খাইয়ে বিদেশনীতি সফল করা যায় না’, পাঞ্জাব ভোটের আগে, মোদীকে বেনজির কটাক্ষ মনমোহনের

আর সেই প্রভাব পড়েছে অগণিত আফগানিদের জীবনে। কিছুদিন আগে থেকেই গোটা দেশজুড়ে খাদ্য সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে এবার তালিবান সরকারের পাশে দাঁড়ালো ইউরোপীয় ইউনিয়ন। রাষ্ট্রসংঘ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অর্থ সাহায্য করার আশ্বাস দিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।

আফগানিস্তানে খাদ্য সংকট মেটাতে তালিবান সরকারের পাশে দাঁড়ালো ইউরোপীয় ইউনিয়ন
তালিবান সরকারের পাশে দাঁড়ালো ইউরোপীয় ইউনিয়ন

সূত্রের খবর কাতারের রাজধানীতে ইউরোপীয় ইউনিয়নের ১৬ টি দেশের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন আফগানিস্তানে বিদেশ মন্ত্রী এই বৈঠকের পর এই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে খবর। উল্লেখ্য, আগামী সপ্তাহ থেকেই আফগানদের জন্য পাকিস্তান হয়ে খাদ্যসামগ্রী পাঠানোর প্রক্রিয়া শুরু করবে ভারত।

আফগানিস্তানে খাদ্য সংকট মেটাতে তালিবান সরকারের পাশে দাঁড়ালো ইউরোপীয় ইউনিয়ন

আফগানিস্তানে খাদ্য সংকট মেটাতে তালিবান সরকারের পাশে দাঁড়ালো ইউরোপীয় ইউনিয়ন

আফগানিস্তানে খাদ্য সংকটের মোকাবিলায় ৫০ হাজার মেট্রিক টন গম পাঠানোর সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। প্রায় ৫ হাজার ট্রাকে করে সেগুলি পাকিস্তানের ভিতর দিয়ে আফগানিস্তানে পৌঁছনোর কথা ভাবা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন