ভ্যাকসিনকেই তুরুপের তাস বানিয়ে ভোটের তরী পার হতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভ্যাকসিনকেই তুরুপের তাস বানিয়ে ভোটের তরী পার হতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের এপ্রিল মাসের মধ্যেই আমেরিকার ৩৩ কোটি বাসিন্দাকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে শুক্রবার ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এর আগে অবশ্য অক্টোবরেই ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে যাবে বলে ঘোষণা করেছিলেন তিনি। শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘প্রশাসনের অনুমোদন পেলেই আমেরিকায় করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে।

আরও পড়ুনঃ মাত্র ১৫ সেকেন্ড, তাহলেই ভ্যানিশ হতে পারে করোনা ভাইরাস !

প্রতিমাসে কয়েক লক্ষ করে ভ্যাকসিন দেওয়ার মতো প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করা যায়, আগামী বছরের এপ্রিল মাসের মধ্যেই সমস্ত আমেরিকাবাসিকে দেওয়ার মতো ভ্যাকসিনের ডোজ আমাদের কাছে থাকবে।’ ট্রাম্প যখন আগামি নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভ্যাকসিনকে তুরুপের তাস করে প্রচার চালাচ্ছেন, তখন দেশের করোনা পরিস্থিতি নিয়ে তাঁর তীব্র সমালোচনা করেন প্রতিদ্বন্দ্বী জো বিডেন। তিনি বলেন, অতিমারীর আতঙ্ককে ট্রাম্প যেভাবে হেলাফেলা করেছেন সেটা ‘অপরাধ’।

ট্রাম্পের প্রশাসনকেও ‘একেবারে দায়িত্বজ্ঞানহীন’ বলে ভৎসনা করেছেন বিডেন। নিজের শহর স্ক্রান্টনের কাছাকাছি, মুজিক টাউন হলে বক্তিতায় ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন বলেন “আমেরিকানদের সত্যিটা বলতে হবে। কিন্তু, ট্রাম্প সরকার একবারও সেটা করতে এগিয়ে আসেনি। প্রেসিডেন্টের উচিত পদত্যাগ করা।” করোনা ভাইরাসের মারাত্মক প্রভাব নিয়ে ট্রাম্পকে বলতেও ছাড়েননি তিনি। যা নিয়ে বিডেনের দাবি , “উনি সব জানতেন, অথচ কিছুই করেননি। এটা তো অপরাধ।

ভ্যাকসিনকেই তুরুপের তাস বানিয়ে ভোটের তরী পার হতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি কোনওদিন ভাবতে পারিনি এতটা অকর্মণ্য, দায়িত্বজ্ঞানহীন প্রশাসন দেখতে হবে।” আমেরিকার বিদেশনীতি নিয়ে বিডেন বলেছেন, অন্য দেশে মার্কিন বাহিনী কমাতে চান তিনি। রাশিয়াকে ‘প্রতিপক্ষ’ হিসেবে অভিহিত করলেও চিন তাঁর কাছে ‘প্রতিযোগী’। তাই তিনি চান চিনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও ভাল করতে। পার্টির তরফ থেকে নমিনেশন জেতার পরে এটাই ছিল বিডেনের প্রথম লাইভ অনুষ্ঠান, যেখানে তিনি দর্শকদের স্বতঃস্ফূর্ত প্রশ্নের জবাব দিয়েছেন। করোনার আবহে আয়োজিত অনুষ্ঠানে দর্শকাসন ছিল না। বরং ৩৫টা গাড়ি টাউন হল চত্বরে পার্ক করে তার আশপাশে সামাজিক দূরত্ব বজায় রেখে জড়ো হয়েছিলেন দর্শকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত