Bangala Pokkho: বাংলা পক্ষর বিরাট জয়, বিদ্যুৎ দপ্তরের WBSETCL এর চাকরিতে ডোমিসাইল চালু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার সহ সমস্ত চাকরিতে বিহার-ইউপি-ঝাড়খন্ডের ছেলেমেয়েতে ভরে যাচ্ছিল, বঞ্চিত হচ্ছিল যোগ্য বাঙালি ছেলেমেয়েরা। এমনও দেখা গেছিল চাকরি পাওয়া ৪১ জন ইঞ্জিনিয়ারের ৩৪ জন ছিল বহিরাগত।

আরও পড়ুনঃ আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত ঐন্দ্রিলা , ভেন্টিলশনে চলছে জীবনযুদ্ধ

- Advertisement -

কিন্তু অন্য রাজ্যে বিদ্যুৎ দপ্তরে বাঙালি চাকরি পায় না, কারণ সেই রাজ্যের ভাষার পেপার বাধ্যতামূলক ও ডোমিসাইল আছে। তারপর ২০১৯ থেকে বাংলা পক্ষ লাগাতার আন্দোলন শুরু করে বিদ্যুৎ ভবনে। বারবার ডেপুটেশন, বিক্ষোভ চলে বিদ্যুৎ দপ্তরে। মাননীয় বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে বারংবার আলাপ আলোচনা হয়৷

অন্যান্য সব রাজ্যের নিয়ম ডকুমেন্ট আকারে জমা করা হয় মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে। আন্দোলনের ফলে আগেই WBSEDCL এর চাকরিতে বাংলা পরোক্ষা বাধ্যতামূলক হয়েছিল। বাংলা পক্ষ বাঙালি ইঞ্জিনিয়ারদের কথা দিয়েছিল, আবারও সুখবর দেবে বলে। আজ সুখবর এল। বিদ্যুৎ দপ্তরের কোম্পানী WBSETCL এর চাকরিতে ডোমিসাইল চালু হল৷ বাঙালি ছেলেমেয়েদের চাকরি ও কাজের স্বার্থে বাংলা পক্ষ অক্লান্ত পরিশ্রম করে চলেছে।

বাংলার মাটিতে যাতে কোনো বাঙালি ছেলেমেয়ে বঞ্চিত না হয়, সেজন্যই তৈরি হয়েছে বাংলা পক্ষ। শুধু বাঙালি না, প্রতিটা ভূমিসন্তানের চাকরি ও কাজে অধিকারের জন্য লড়ছে বাংলা পক্ষ। মাননীয় বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে অসংখ্য ধন্যবাদ জানায় বাংলা পক্ষ।

বাংলা পক্ষর বিরাট জয়, বিদ্যুৎ দপ্তরের WBSETCL এর চাকরিতে ডোমিসাইল চালু

ধন্যবাদ জানায় বাংলার সরকারকে। আগামীতে বিদ্যুৎ বন্টন সংস্থা WBSEDCL এও চাকরিতে ডোমিসাইল চালু হবে, সেই দাবিতেই লড়াই করছে বাংলা পক্ষ। আশা করি আগামীতে WBSEDCL সহ সব রাজ্য সরকারি দপ্তরে চাকরির পরীক্ষা বাংলা ভাষার পেপার বাধ্যতামূলক হবে এবং ডোমিসাইল চালু হবে।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর