Aindrila Sharma: আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত ঐন্দ্রিলা , ভেন্টিলশনে চলছে জীবনযুদ্ধ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জীবনযুদ্ধে আবারও বড় ঝড়ের মুখোমুখি ঐন্দ্রিলা শর্মা। আচমকাই মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী। মাথায় রক্ত জমাট বেঁধে ভেন্টিলশনে রয়েছেন তিনি। অবস্থা অত্যন্ত সংকটজনক। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, কোমায় রয়েছেন ঐন্দ্রিলা।

আরও পড়ুন:কাঁচা বাদামকাকু এবার অভিনয় জগতে, প্রকাশ্যে এল ভিডিও

দুই বার মারণরোগ ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার মানেননি। অনেক আশা নিয়ে ক্রমাগত সুস্থতার দিকে হাঁটছিলেন ঐন্দ্রিলা। অভিনয় দুনিয়ায় আবার ফিরবেন কথা দিয়েছিলেন। জি বাংলা অরিজিনাল ছবি ‘ভোলে বাবা পার করেগা’-তে অনির্বাণ চক্রবর্তীর মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ‘ভাগাড়’ সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রেও দেখা গিয়েছিল ঐন্দ্রিলাকে। সম্প্রতি ধারাবাহিকে ফেরার কথা ছিল তাঁর।

 আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত ঐন্দ্রিলা , ভেন্টিলশনে চলছে জীবনযুদ্ধ
আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত ঐন্দ্রিলা , ভেন্টিলশনে চলছে জীবনযুদ্ধ

আচমকাই  যেন ব্জ্রপাত। মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে ৪৮ ঘণ্টা না কাটলে কিছুই বলা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত অভিনেত্রীর শরীরের এক দিক পুরো অসাড়। বাঁ হাত সামান্য নাড়াচাড়া করতে পারছে। তা ছাড়া শুধু চোখ নড়ছে।

আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত ঐন্দ্রিলা , ভেন্টিলশনে চলছে জীবনযুদ্ধ

313199205 1488024641695412 5835644317122744176 nস্বভাবতই এই খবরে হতাশ নেট দুনিয়া। জীবন যোদ্ধার এই সংবাদে উদ্বিগ্ন আত্মীয় পরিজন। প্রতিবারের মতো প্রেমিক সব্যসাচী রয়েছেন তাঁর পাশে। সকলেই একটি সুখবরের জন্য মুখিয়ে রয়েছেন। যেহেতু ঐন্দ্রিলার বয়স কম তাই কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে। তবে পরিস্থিতি ঠিক কী, তা জানতে অভিনেত্রীর জ্ঞান ফেরা প্রয়োজন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত