Bhuban Badyakar: কাঁচা বাদামকাকু এবার অভিনয় জগতে, প্রকাশ্যে এল ভিডিও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কাঁচা বাদাম গানের জন্য ইতিমধ্যেই সেলেব্রিটি হয়ে উঠেছেন বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর। তিনি যখন গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করতেন সেই সময় এই গান গাইতেন। সেই গান একদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে রাতারাতি তিনি সেলিব্রেটি হয়ে ওঠেন। শুধু সেলিব্রেটি নয় তিনি হয়ে গেছেন আন্তর্জাতিক তারকাও।

আরও পড়ুন: জন্মদিনে ভক্তদের জন্য উপহার পাঠালেন বাদশা, প্রকাশ্যে এল পাঠান টিজার

ভুবন বাদ্যকর সেলিব্রেটি হয়ে ওঠার পর তার গান কাঁচা বাদাম রাজ্য, দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন কোনায়। বহু নামিদামি তারকারা তার এই কাঁচা বাদাম গানে কোমর দুলিয়ে রিল ভিডিও তৈরি করেছেন। ভাগ্য ফিরে যাওয়ার পর ভুবন বাদ্যকর বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে গান গাওয়ার সুযোগ পান এবং একের পর এক স্টুডিওতে গান রেকর্ডিং করেন।

কাঁচা বাদামকাকু এবার অভিনয় জগতে, প্রকাশ্যে এল ভিডিও
কাঁচা বাদামকাকু এবার অভিনয় জগতে, প্রকাশ্যে এল ভিডিও

তবে এরই মধ্যে হঠাৎ তাকে একদিন ঘোষণা করতে শোনা যায় গানের জগত ছেড়ে তিনি পা রাখছেন অভিনয় জগতে। খোকাবাবুর খেলাঘর নামে একটি যাত্রাপালায় তিনি অভিনয় করতে চলেছেন। তার এই ঘোষণার পর তার অনুরাগীরা দীর্ঘদিন ধরে উৎকণ্ঠায় বসে ছিলেন, কবে অভিনয়ের মঞ্চে তাকে দেখা যাবে? অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটলো।

কাঁচা বাদামকাকু এবার অভিনয় জগতে, প্রকাশ্যে এল ভিডিও

11

তবে দীর্ঘ ছ’মাসের বেশি সময় ধরে এই ঘোষণা করা হলেও তার সেই যাত্রা কবে দেখা যাবে তা নিয়ে অনেকের মধ্যে ছিল কৌতূহল। শেষমেষ সেই কৌতূহলের অবসান ঘটল। ভুবন বাদ্যকর যে যাত্রাতে অভিনয় করছেন তার এক টুকরো ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ১:১৫ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে ভুবন বাদ্যকর মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন অজস্র দর্শকদের সামনে। সেখানে আরও দুজন অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন। আর সেই মঞ্চেই তিনি গাইছেন তার বিখ্যাত ভাইরাল কাঁচা বাদাম গান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত