Pathaan Teaser: জন্মদিনে ভক্তদের জন্য উপহার পাঠালেন বাদশা, প্রকাশ্যে এল পাঠান টিজার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ ৫৭তম জন্মদিন বলিউড বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan)। আর জন্মদিনের সকাল সকাল ভক্তদের জন্য বড় চমক দিলেন তিনি। প্রায় ৪ বছর পর তাঁর ছবি মুক্তি পেতে চলেছে সিনেমা হলে। প্রকাশ্যে এল আসন্ন সিনেমা ‘পাঠান’-এর টিজার। যশ রাজ ফিল্মসের ব্যানারে ফের একবার দেখা যাবে তাঁকে। রুপোলি পর্দায় তাঁর অ্যাকশন দেখার অপেক্ষায় দর্শক। আগামী বছর একটা নয়, ৩টে ছবি মুক্তি পাবে। ‘পাঠান’ ছবি দিয়ে ২০২৩ সালে তিনি আবার ফিরছেন।

আরও পড়ুন: মমতার মধ্যে মা জগদ্ধাত্রীকে দেখতে পেলেন মদন, বিস্ফোরক মন্তব্য কামারহাটি বিধায়কের

তাঁর শেষ মুক্তি প্রাপ্ত ছবি ‘জিরো’। সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তারপর কোভিড, ছেলে আরিয়ান খানের মাদক-কাণ্ড মামলায় জড়িয়ে পড়া-সব মিলিয়ে সময়টা ভাল যাচ্ছিল না। এবার সব ঠিক ঠাক। গত বছর ছেলের জন্য কিং খান তাঁর বাংলো মন্নত-এর সামনেও আসেননি। এবার ভক্তরা জন্মদিনের দুইদিন আগে থেকেই তাঁর বাড়ি সামনে ভিড় করেছেন। শুধু দেশ নয়, বিদেশ থেকেও ভক্ত এসেছেন ‘গুরু’কে শুভেচ্ছা জানাতে।

জন্মদিনে ভক্তদের জন্য উপহার পাঠালেন বাদশা, প্রকাশ্যে এল পাঠান টিজার
জন্মদিনে ভক্তদের জন্য উপহার পাঠালেন বাদশা, প্রকাশ্যে এল পাঠান টিজার

‘পাঠান’ সিনেমায় গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। এই সিনেমা পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।টিজারের শুরুতেই এক কণ্ঠস্বর ভেসে এসেছে, ‘পাঠানের ব্যাপারে কী জানতে পেরেছ?’ অপর কণ্ঠস্বরে শোনা গিয়েছে, ‘প্রায় তিন বছর ধরে ওঁর কোনও খোঁজ নেই’। শাহরুখের উপর নির্যাতন হচ্ছে, আবছা দৃশ্যে তা ভেসে উঠেছে। পাঠান অভিনেতাকে বলতে শোনা গিয়েছে, তিনি এখনও বেঁচে আছেন। এরপরই পর্দায় ফাটাফাটি অ্য়াকশন দৃশ্যে দেখা মিলেছে তাঁর। বড় বড় চুল, সারা শরীরে ক্ষতের চিহ্ন, বন্দুক হাতে ঝড় তুলেছেন তিনি।

জন্মদিনে ভক্তদের জন্য উপহার পাঠালেন বাদশা, প্রকাশ্যে এল পাঠান টিজার

8 1

শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন। এর আগে তিনটি ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেন। সব কটি ছবিই সুপারহিট। ছবিতে অভিনয় করেছেন জন আব্রাহামও। টিজারে তাঁদেরও ঝলক রয়েছে। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন মুক্তি পাবে ‘পাঠান’। তার আগে আজ জন্মদিনে শাহুরুখ তাঁর ভক্তদের কী উপহার দেন, সেই দিকে তাকিয়ে সকলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত