Madan Mitra: মমতার মধ্যে মা জগদ্ধাত্রীকে দেখতে পেলেন মদন, বিস্ফোরক মন্তব্য কামারহাটি বিধায়কের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যের একটি সাম্প্রতিক ইস্যু, যা সবচেয়ে বেশি মানুষকে নাড়িয়েছে, তা হল চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। করুণাময়ীতে একটানা চাকরিপ্রার্থীদের ধর্না অবস্থান, অনশন, ধর্মতলায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, সবই এখনও জ্বলন্ত ইস্যু। নিয়োগে বেনিয়মের অভিযোগে এখন দুষ্ট শাসকদল। বিরোধীরা এই ইস্যুতে সোচ্চার। নিয়োগ দুর্নীতির অভিযোগে এখন হাজতে রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী-বিধায়ক। এই পরিস্থিতিতে চাকরি পাওয়ার রাস্তা বাতলে দিলেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র।

আরও পড়ুন: দিল্লিতে ইডির দফতরে অনুব্রত কন্যা, সায়গলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ

বেলঘরিয়ায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। পুজোর অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জগদ্ধাত্রী মায়ের সঙ্গে তুলনা করে মদন মিত্র বলেন, ‘‌চাকরি চাই, ছেলেমেয়েদের চাকরি চাই। কাউকে টাকা দেবেন না। প্রতারকরা ঘুরে বেড়াচ্ছে চাকরি দেব বলে। চাকরি যদি দেয় তাহলে ওই মালিক বসে আছে মা জগদ্ধাত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কাছে চাইবেন। যে চাকরি দেবে সে কোনওদিন টাকা চাইবে না। আর যে টাকা চাইবে, সে কোনওদিন চাকরি দেবে না।’‌

মমতার মধ্যে মা জগদ্ধাত্রীকে দেখতে পেলেন মদন, বিস্ফোরক মন্তব্য কামারহাটি বিধায়কের
মমতার মধ্যে মা জগদ্ধাত্রীকে দেখতে পেলেন মদন, বিস্ফোরক মন্তব্য কামারহাটি বিধায়কের

আর যারা  চাকরি দেওয়ার নামে টাকা তুলছে যারা, তাদের ‘ছারপোকার মতো টিপে মারা’র নিদান দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (TMC MLA Madan Mitra)। তাঁর কথায়, “পার্থ চট্টোপাধ্যায়ের মতো কত লোকে টাকা তুলে বেড়াচ্ছে। চিটিংবাজ, ফেরেববাজে চারপাশ ভরে গিয়েছে।” এদের শায়েস্তা করার উপায় বলে দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া ও পরিবহণ মন্ত্রী।

মমতার মধ্যে মা জগদ্ধাত্রীকে দেখতে পেলেন মদন, বিস্ফোরক মন্তব্য কামারহাটি বিধায়কের

4

মদন মিত্রের এমন মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ। কারণ এখন ধর্মতলায় অবস্থানরত টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। তাঁদের বার্তা দিতেই তিনি এমন মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁদের একটাই দাবি, চাকরি চাই। তাই তাঁর উপর ভরসা রাখতে বলেছেন মদন মিত্র।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত