দেদার চা খাচ্ছেন কাগজের কাপে? কি মারাত্মক ক্ষতি হতে পারে জানেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রোজ দেদার চা খাচ্ছেন কাগজের কাপে? তাহলে সাবধান হোন অবিলম্বে। সাম্প্রতিক এক গবেষণায় খড়গপুর IIT জানাচ্ছে, এই ধরনের কাগজের কাপ এ দিনে তিনবার চা পান করলে শরীরে প্রবেশ করে ৭৫ হাজার মাইক্রন প্লাস্টিকের কনা। যা ক্ষতিকর অত্যন্ত। গবেষকদলের প্রধান সুধা গোয়েল ও সহযোগী অধ্যাপক জানান, কাগজের কাপ তৈরিতে ব্যবহার করা হয় হাইড্রোফোবিক ফিল্ম।

আরও পড়ুনঃ ১৩৫ আসনের ফল ঘোষিত, বাকি ১০৮! দেখুন কোন দল কোথায় দাঁড়িয়ে।

আর তা গলে যায় গরম চা কাপে ঢাললে। আর হয় তাতেই বিপত্তি। ওই ফিল্ম যা দিয়ে কাগজের কাপ তৈরি হয়, সেই হাইড্রোফোবিক ফিল্ম তৈরি হয় মূলত প্লাস্টিক ও অন্য পলিমার মিশিয়ে। এই প্রলেপ দেওয়া হয় যাতে উষ্ণতা কাগজ ভিজিয়ে দিতে না পারে। গবেষণায় দেখা গেছে, কাগজের ওই কাপে গরম পানিয় ঢালা হলে মাইক্রন সাইজের মাইক্রোপ্লাস্টিক কনা ভাসতে থাকে ১৫ মিনিটে ২৫ হাজার।

তারা দ্রুত মিশে যায় গরম পানীয় বা চায়ে। ফলে দিনে তিনবার কেউ ওই ধরনের কাপ থেকে চা খেলেই তার শরীরে ঢুকে পড়ে ৭৫ হাজার মাইক্রোপ্লাস্টিক এর আণুবীক্ষণিক কনা, যা একেবারেই অদৃশ্য থাকে খালি চোখে। এই ধরনের মাইক্রোপ্লাস্টিক এর আণুবীক্ষণিক কনা শরীরে প্রবেশ করলে কি কি ধরনের ক্ষতি হতে পারে? সুধা গোয়ালের বক্তব্য,”এই মাইক্রো প্লাস্টিক গুলিতে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম জাতীয় বিষাক্ত ভারী ধাতু, জৈব যোগ ইত্যাদি থাকে।

দেদার চা খাচ্ছেন কাগজের কাপে? এরা শরীরে প্রবেশ করলে গুরুতর শারীরিক সমস্যা হতে পারে।” সাধারণভাবে অপেক্ষাকৃত বেশি নিরাপদ বলে মনে করা হতো প্লাস্টিকের কাপের তুলনায় কাগজের কাপ কেই। কিন্তু সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, নিরাপদ নয় কাগজের কাপ ও। ফলে ঝুঁকি থেকেই যাচ্ছে কাগজের কাপে কফি, চা কিংবা গরম জল খাওয়ায়। খড়গপুর IIT’র দিরেক্টর বীরেন্দ্র কে তিওয়ারি জানিয়েছেন, পরিবেশবান্ধব সামগ্রী প্রয়োজন এই ধরনের কাপের ব্যবহার বন্ধ করতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন