নজরবন্দি ব্যুরোঃ আমাকে স্মরণ করাতে হবে না আমি মন্ত্রী নই। আমার কোনও হ্যাংলামি নই। মন্ত্রী হতে না পারলে, যাদের জীবন অসম্পূর্ণ, এসব তাদের দেখাবেন। এসব মন্ত্রী, বিধায়ক, সাংসদ দেখাবেন না। আমাকে জীবন যা দেখিয়েছে, আমি তার উর্ধ্বে রয়েছি। ফিরহাদ হাকিমের মন্তব্যের পাল্টা আক্রমণ কুণাল ঘোষের।
আরও পড়ুনঃ মাত্র কিছুক্ষনের অপেক্ষা, রাজ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি


সম্প্রতি এসএসসির দুর্নীতি নিয়োগ নিয়ে কুণাল ঘোষ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকে বল ঠেলে দিয়েছিলেন। সে প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে বক্তব্য রেখে মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্য ছিল, কুণাল মন্ত্রীসভার কেউ নয়। রবিবার সেই সংঘাত আরও একধাপ বাড়ালেন কুণাল ঘোষ নিজেই। ফেসবুক লাইভে এসে বিস্ফোরক মন্তব্য করলেন দলের সতীর্থদের বিরুদ্ধেই।
কুণালের কথায়, মন্ত্রী নই বলেই বলেছিলাম সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী জবাব দিতে পারবেন। মমতা ও ঈশ্বর জানেন যে আমি কখনও মন্ত্রী হতে চাইনি। আমি কোনও ভুল করলে ভাড়াটে সেনাকে সাফাই দিতে নামতে হয়, তার থেকে থুতু ফেলে ডুবে মরা ভাল।



এদিন তৃণমূলের রাজ্য সম্পাদক বলেন, জেলে বসে আমি যেমন লড়াই করেছি, তেমনই আমি মাসে দশ হাজার টাকা চাঁদা দলকে দিয়েছি। ব্যাঙ্ককে নির্দেশ দিইনি চাঁদা দেবেন না। জেল থেকে বেরোনোর পর কেন্দ্রীয় সরকার আমাকে একটি কমিটির চেয়ারম্যান করতে চেয়ে চিঠি দিয়েছিল। সাংসদ হিসাবে চেয়ারম্যানের সেই পদ নিতে অসুবিধা ছিল না। কিন্তু তা নিইনি।
তাঁর সংযোজন, মন্ত্রী নই বলেই বলেছিলাম সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী জবাব দিতে পারবেন। মমতা ও ঈশ্বর জানেন যে আমি কখনও মন্ত্রী হতে চাইনি। আমি কোনও ভুল করলে ভাড়াটে সেনাকে সাফাই দিতে নামতে হয়, তার থেকে থুতু ফেলে ডুবে মরা ভাল। ২০২১ সালের ভোটে আমি একদিকে সমন পেয়েছি। আরেক দিকে কাঁথিতে দাঁড়িয়ে অধিকারী সাম্রাজ্যের বিরুদ্ধে বক্তৃতা করে গিয়েছি। আমি আমার লড়াই করেছি।
আমাকে স্মরণ করাতে হবে না আমি মন্ত্রী নই, বিস্ফোরক কুণাল

এরপরেই গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান কুণাল ঘোষ। কিন্তু সেখানে ছিলেন না পার্থ চট্টোপাধ্যায়। কুণালের ওপরেই ক্ষুব্ধ হয়েই দেখা করলেন না তৃণমূলের মহাসচিব? প্রশ্ন উঠতে শুরু করে। এবিষয়ে কুণাল নিজেই বলেন, এক আত্মীয়ের মৃত্যুর কারণে পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে উপস্থিত ছিলেন না। তাই দেখা হয়নি। কিন্তু তাঁর সঙ্গে আগে কথা হয়েছিল বলেই দেখা করতে গিয়েছিলেন তিনি।







