ভালো চাইলে তৃণমূলকে ভোট দেবেন না, নির্বাচনে বার্তা অশোকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিজেদের ভালো চাইলে তৃণমূলকে একটিও ভোট দেবেন না। শুক্রবার শিলিগুড়িতে অনীল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।

আরও পড়ুনঃ প্রসঙ্গ বিরোধী মহাজোট, মমতার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন সূর্যকান্ত

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য জানান, তৃণমূল কংগ্রেস একটা ভয়াবহ এবং ভয়ানক দল। ওরা যদি শিলিগুড়িতে ক্ষমতায় চলে আসে তবে শিলিগুড়ির মানুষের আর রক্ষা থাকবে না।ওরা নিজেদের জোরে সব দলের লোকেদের নিজেদের দলে নিয়ে নেবে।সারা রাজ্যের মতো অবস্থা হবে শিলিগুড়ির।

Ashok Bhattacharya will contest in Siliguri Municipal Election - Ashok Bhattacharya: শিলিগুড়ি পুরনির্বাচনে চেনা ৬ নম্বর ওয়ার্ডেই প্রতিদ্বন্দ্বিতা করবেন অশোক ভট্টাচার্য ...

তাঁর সংযোজন, তৃণমূল মানেই সন্ত্রাস আর তৃণমূল মানেই মানুষের হয়রান হওয়া। আমি তাই শিলিগুড়ির মানুষের কাছে আবেদন জানাচ্ছি তারা যেন তৃণমূল কংগ্রেসকে কোন ভোট না দেয়। শিলিগুড়িতে তৃণমূল কোন উন্নয়ন করতে পারেনি। ক্ষমতায় আসলেও কিছুই করবে না।

শিলিগুড়ির মানুষের কাছে প্রাক্তন মেয়রের অনুরোধ, তাঁরা আর যাই করুন না কেন, তৃণমূলকে যেন কোনভাবেই ভোট না দেন। আমি নিজে সবার কাছে একান্ত আহ্বান জানাচ্ছি। সারা রাজ্য জুড়ে তৃণমূল যেভাবে অত্যাচার চালাচ্ছে তা রুখতেই তাঁদেরকে একটিও ভোট না দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

ভালো চাইলে তৃণমূলকে ভোট দেবেন না, জানালেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র  

ভালো চাইলে তৃণমূলকে ভোট দেবেন না, জানালেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র  
ভালো চাইলে তৃণমূলকে ভোট দেবেন না, জানালেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র

করোনার কারণে পিছিয়ে গেছে শিলিগুড়ি পুরনিগমের নির্বাচন। ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। কারণ, কলকাতা পুরভোটের পর ক্ষমতায় আসতে মরিয়া তৃণমূল। অন্যদিকে বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে নিজেদের গড় ধরে রাখতে চাইছে বিজেপি। তাই বামেদের জন্য লড়াইটা সহজ হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহলে। কিন্তু পোড় খাওয়া অশোক ভট্টাচার্যের হাত ধরে শিলিগুড়িতে বামেরা কামব্যাকের সম্ভাবনা খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন