নজরবন্দি ব্যুরো: ভোট পরবর্তী নন্দীগ্রামে সম্প্রীতি নষ্টের আশঙ্কায় কমিশনকে চিঠি দিলেন দিব্যেন্দু অধিকারী।গতকাল বৃহস্পতিবার বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই ভোট মিটেছে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম সহ বাংলার আরও ৩০ আসনে।কোথাও বুথ দখল, কোথাও ছাপ্পা ভোট, কোথাও তৃণমূল-বিজেপি সংঘর্ষের মতো অভিযোগ প্রতিবারের মতো এবারও উঠেছে।
আরও পড়ুনঃ বিজেপি প্রার্থীর গাড়িতে ইভিএম মেশিন, আজব ঘটনায় চাঞ্চল্য গোটা রাজ্যে।
তবে সম্প্রতি নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বুথে বুথে ঘুরে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।আবার তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ও বুথ পরিদর্শন করে পালটা বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন।
এই পরিস্থিতিতে রাজনৈতিক অশান্তি নয়, এবার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের আশঙ্কা করে নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন তমলুকের তৃণমূল সাংসদ তথা শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী।চিঠিতে তিনি লিখেছেন,পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে,তাতে ভোট পরবর্তী নন্দীগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। কমিশন যেন এ বিষয়ে নজর রাখে, চিঠিতে সেই আবেদনও জানিয়েছেন দিব্যেন্দু অধিকারী।
প্রসঙ্গত,গতকাল বৃহস্পতিবার রাতেই তাঁর এই চিঠি প্রকাশ্যে এসেছে।কমিশনকে লেখা দিব্যেন্দু অধিকারীর চিঠি পরিবারের সব সদস্যই ঘাসফুল শিবির ছেড়ে পা রেখেছেন গেরুয়া শিবিরে। দাদা শুভেন্দু একুশের ভোটে নন্দীগ্রামের পদ্ম-প্রার্থী।রাজ্যের মুখ্যমন্ত্রী ত



