নজরবন্দি ব্যুরো: দিব্যেন্দু অধিকারী তৃণমূলেই রয়েছেন নাকি যোগ দিয়েছেন পদ্মশিবিরে?।এবার নিজের অবস্থান অবস্থান স্পষ্ট করলেন দিব্যেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ উদয়ন-আর্জি! হাতের দাগ না মেটা পর্যন্ত রাজ্যপালকে বারবার দিনহাটা যাওয়ার অনুরোধ


তৃণমূলের সঙ্গে গত ছ’মাসে অধিকারী পরিবারের সম্পর্কের রসায়ন একেবারেই বদলে গিয়েছে। একটা সময়ে যাঁরা ‘দিদি’র বিশ্বস্ত সৈনিক ছিলেন। আজ তাঁরাই বিরোধী আসনে।
তবে সাংসদ দিব্যেন্দু অধিকারি এখনও খাতায় কলমে তৃণমূলেই রয়েছেন।তবে দল পরিবারের সদস্যদের অপমান করলে তা মানবেন না, সাফ জানালেন সাংসদ।
প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের নেতারা দল ছাড়ার পর থেকেই লাগাতার শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন। ‘মীরজাফর’ তকমা দেওয়া হয়েছে তাঁকে। পরোক্ষভাবে আক্রমণ করা হয়েছে তাঁর পরিবারের সদস্যদেরও। একের পর দায়িত্ব কমিয়ে দল বুঝিয়ে দিয়েছে, অধিকারী পরিবারের কাউকেই আর ভরসা করছেন না তাঁরা।


তারপর ভোটপর্ব মিটেছে। বিপুল আসনে জয় পেয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে দিব্যেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে। কারণ, হিসেব মতো তিনি এখনও তৃণমূল সাংসদ হলেও কেন্দ্রের নিরাপত্তা পাচ্ছেন।
এদিকে রাজ্য তাঁর নিরাপত্তা প্রত্যাহার করেছে।সম্প্রতি দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি এখনও তৃণমূলেই রয়েছেন। বিজেপিতে যাওয়ার কথা ভাবেনওনি।







