নজরবন্দি ব্যুরোঃ উদয়ন-আর্জি! তাঁর হাতের দাগ না মেলানো পর্যন্ত রাজ্যপাল যাবেন দিনহাটা! ফেসবুকে জগদীপ ধনখড়কে খোঁচা দিয়ে পোস্ট করেছেন দিনহাটার প্রাক্তন বিধায়ক এবং তৃণমূল নেতা উদয়ন গুহ। নির্বাচনের ফলাফলের পর আক্রান্ত হয়েছিলেন তিনি, মাথা ফেটেছিলো, হাতে চোট পেয়ে ভর্তি ছিলেন হাসপাতালে, অস্ত্রোপাচার হয়েছে ক’দিন আগেই, আপাতত কলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন। আগের থেকে সুস্থ থাকলেও ব্যান্ডেজের তলায় অস্ত্রোপাচারের দাগ এখনো স্পষ্ট।
আরও পড়ুনঃ লালের হাল ফেরাবে মীনাক্ষী-ঐশী-শতরুপরা, বড় দায়িত্ব দিচ্ছে আলিমুদ্দিন।


এবার সেই ছবিই ফেসবুকে পোস্ট করেছেন তিনি। আর সেই ছবি পোস্ট করে প্রাক্তন বিধায়ক নিশানা করেছেন রাজ্যের রাজ্যপালকে। উদয়ন লিখেছেন “যতদিন না হাতের এই দাগ মিলিয়ে যাচ্ছে, ততদিন জগদীপ বাবুকে বারবার দিনহাটা আসতে হবে বিজেপি কর্মীদের সান্ত্বনা দিতে।”

উদয়ন-আর্জি! হাতের দাগ না মেটা পর্যন্ত রাজ্যপালকে বারবার দিনহাটা যাওয়ার অনুরোধ, এই পোস্ট এবং তার সঙ্গে রাজ্যপালের নাম যোগ করায় রীতিমত জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন রাজনৈতিক হিংসা যে বাংলায় শুধু বিজেপির ওপর হয়নি সেটাই চোখে আঙুল দিয়ে দেখাতে চাইছেন তৃণমূল নেতা। কয়েকদিন আগেই ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে উত্তরবঙ্গে গিয়েছিলেন জগদীপ ধনখড়। সেখান থেকে ফিরে চোখে জল নিয়ে বলেছিলেন নির্মম অত্যাচার চলছে রাজ্য জুড়ে। অনেকেই মনে করছেন সেই কারণেই উদয়নেই এই পোস্ট।









