Anik Dutta: বিরাট অসুস্থ অনীক দত্ত, আইসিইউতে রয়েছেন পরিচালক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিরাট অসুস্থ অনীক দত্ত। মঙ্গলবার সকালে ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এই মুহুর্তে আইসিইউতে রয়েছেন পরিচালক। রয়েছে শ্বাসকষ্টের সমস্যা। তবে অবস্থা এখনও স্থিতিশীল। দীর্ঘদিন ধরেই সিওপিডি তে আক্রান্ত পরিচালক। রয়েছে ফুসফুসের অন্যান্য সমস্যাও।

আরও পড়ুনঃ Calcutta High Court: পুলিশের ঘেরাটোপে এজলাস, আইনজীবীদের অভিযোগের কথা শুনে পদক্ষেপ বিচারপতি মান্থার

পরিবার সূত্রে খবর, কিছুদিন আগেই রুটিন চেক আপের জন্য চিকিৎসকের কাছে যান তিনি। বেশ কয়েকদিন ধরেই শরীর ঠিকঠাক যাচ্ছিল না। রবিবার রাতেও অস্বস্তি বোধ করেছিলেন। সোমবার থেকে শারীরিক পরিস্থিতি আচমকা অবনতি হতে শুরু করে তাঁর। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় শ্বাস নিতে পারছিলেন না তিনি। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।

বিরাট অসুস্থ অনীক দত্ত, ভর্তি হাসপাতালে 
বিরাট অসুস্থ অনীক দত্ত, ভর্তি হাসপাতালে 

২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির মাধ্যমে ডেবিউ হয়েছিল তাঁর। সেবার ‘পলিটিকাল স্যাটায়ার’ নিয়ে হয়েছিল বিস্তর জলঘোলা। এমনকি অনীকের ছবি প্রদর্শনেও এসেছিল নানা বাধা। কিন্তু ছবিটি জনপ্রিয়তা অর্জন করেছিল। এরপর ভবিষ্যতের ভূত নিয়ে কম জলঘোলা হয়নি। সম্প্রতি তাঁর পরিচালিত অপরাজিত ছবিটি প্রচুর জনপ্রিয়তা অর্জন করে।

বিরাট অসুস্থ অনীক দত্ত, ভর্তি হাসপাতালে 

বিরাট অসুস্থ অনীক দত্ত, ভর্তি হাসপাতালে 
বিরাট অসুস্থ অনীক দত্ত, ভর্তি হাসপাতালে 

সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অপরাজিত বেশ কিছু পুরস্কার জিতে নিয়েছিল অপরাজিত। তা নিয়ে বেশ উচ্ছ্বসিতও ছিলেন পরিচালক। অনুষ্ঠানে হাজিরও ছিলেন অনীক। এরপরে সোমবার থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত