নজরবন্দি ব্যুরোঃ অলিম্পিয়ানদের উৎসাহ দানে বিজেপির যুব মোর্চার তরফ থেকে আয়জোন করা হয়েছে ম্যারাথন দৌড়ের। এই মুহুর্তে চলছে টোকিও অলিম্পিক। ভারতের প্রতিনিধিরা উজাড় করে দিচ্ছেন নিজেদের সেরার সেরা। কেউ ফিরছেন চোখের জলে, কেউ বা পদক হাতে। কারো সফর বাকি এখনো।
আরও পড়ুনঃকোভিড বিধিনিষেধের মাঝেই সোমবার থেকে পাঞ্জাবে খুলছে স্কুল
তাঁদের সকলকে উৎসাহ দিতে গেরুয়া শিবিরের তরফ থেকে আয়োজন করা হয়েছে ম্যারাথন দৌড়ের। টোকিও অলিম্পিক্সের অলিম্পিয়ানদের উৎসাহ দিতে কলকাতার রাস্তায় দৌড়াবেন বিজেপির কর্মী সমর্থকরা। রেড রোডে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে রেড রোডের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাদদেশ পর্যন্ত এই কর্মসূচি।
এদিকে অনুমতি চাওয়া হলেও অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। গতকাল রাতে লালবাজারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বাংলায় এখণ চলছে কোভিড বিধিনিষেধ। এর মধ্যে কোনভাবেই ম্যারাথন দৌড়ের অনুমতি দেওয়া যাবেনা। তার পর থেকেই কিছুটা দমে গিয়েছিল গেরুয়া শিবির। তবে পুলিশের অনুমতিকে কোনরকম পাত্তা দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

থোড়াই কেয়ার মনোভাব নিয়ে আজ ক্ষুব্ধ ঘোষ মশায় সাফ জানিয়ে দিয়েছেন, এই কর্মসূচি হবে, হবেই। তাঁর মতে পুলিশের কাজই হল অনুমতি না দেওয়া। সঙ্গেই বলেন বাংলার মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে উপনির্বাচন করতে চান, আপত্তি শুধু বিজেপির সব কাজেই।

আর সেই কারণেই পুলিশের আপত্তি উড়িয়েই হবে গেরুয়া শিবিরের কাজ। দৌড়ে অংশগ্রহণ করতে আগামীকাল, রবিবার সকালেই কলকাতায় পৌঁছাবেন দিলীপ ঘোষ। সূত্রের খবর দিলীপ ছাড়াও ওই ম্যারাথন দৌঁড়ে অংশ নিতে পারেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, উপস্থিত থাকতে পারেন বিতর্কের কেন্দ্রের থাকা যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁও। মোটকথা পুলিশের অনুমতি না মিললেও অলিম্পিয়ানদের উৎসাহ দানে রবিবাসরীয় কলকাতায় দৌড়াবেন দিলীপ।



