নজরবন্দি ব্যুরোঃ অবশেষে মনে পড়ল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরেই মুকুল রায়ের স্ত্রী’কে দেখতে হাসপাতালে ছুটলেন দিলীপ ঘোষ! হাসপাতাল সূত্রে খবর তাঁর শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। এই অবস্থায় বুধবার সন্ধ্যায় তাঁকে দেখতে হাসপাতালে উপস্থিত হন অভিষেক। সূত্রের খবর, প্রায় আঘধণ্টা সময় হাসপাতালে কাটান তিনি। তাঁর পরেই হাসপাতালে ছুটলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার রাত ৯টা নাগাদ দিলীপ বাবু হাসপাতালে যান।
আরও পড়ুনঃ করোনা মুক্তির পথে বাংলা, ৭৫ হাজার টেস্টে মাত্র ৮ হাজারের ঘরে সংক্রমণ!
বিজেপি রাজ্যসভাপতি হাসপাতালে গিয়ে মুকুল বাবুর স্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন বলে খবর। জানা গিয়েছে, বর্তমানে একমো সাপোর্টে রয়েছেন মুকুল বাবুর স্ত্রী কৃষ্ণা রায়। করোনা মুক্ত হলে বিপদ্মুক্ত নন তিনি। ১১ মে থেকে মুকুল বাবুর স্ত্রী কৃষ্ণা রায় হাসপাতালে ভর্তি থাকলেও তাঁকে এই প্রথম কোন বিজেপি নেতা দেখতে এলেন।
উল্লেখ্য, মুকুল পুত্র শুভ্রাংশু কদিন আগেই তাঁর বাবা এবং মায়ের অসুস্থতা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছিলেন। তিনি বলেন, “এই যে মা এতদিন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাবাকে কাচড়াপাড়ায় নিয়ে এলাম। একমাত্র শুভেন্দু দা(শুভেন্দু অধিকারী) ছাড়া দলের কেউ আমাকে বা বাবাকে ফোন করেছেন? হ্যাঁ দিব্যেন্দু দা (দিব্যেন্দু অধিকারী) ফোন করেছিলেন। তিনি তো আমার দলের কেউ না। কিন্তু আমাদের দলের কেউ তো ফোন করেননি!”
মুকুল রায়ের অসুস্থ স্ত্রী’কে দেখতে আজ হাসপাতালে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিয়ে এসেছেন পাশে থাকার বার্তা। তারপরেই দিলীপ ঘোষের হাসপাতালে ছোটাকে অনেকেই মনে করছেন ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। অবশেষে মনে পড়ল, এমন কটাক্ষও করছেন কেউ কেউ।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পর্বের মধ্যেই মুকুল রায়ের সুনাম করেছিলেন। ফল বেরোনোর পর বার্তা দিয়েছেন দল থেকে বেরিয়ে যাওয়া নেতাদের। যারা ঘরে ফিরতে চায় আসতে পারে! সুতরাং অদূর ভবিষ্যতে মুকুল রায় আবার তৃণমূলে ফিরছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গেল। কারন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেপি হাসপাতালে গিয়েছিলেন এদিন, কথা হয়েছে শুভ্রাংশুর সাথে। দিয়ে এসেছেন পাশে থাকার বার্তা।



